Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিস্ময়কর চশমা আনছে গুগল, পরতেই চোখের সামনে চলে আসে সারাদিনের কর্মকাণ্ড!

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: April 20, 2012 | 7:03 AM

Details

সমপ্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘গুগল প্লাসে’ সোয়া দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে বিশেষ চশমা পরা একজনের সারাদিনের কর্মকাণ্ড দেখানো হয়েছে। শুরুতে দেখা যায়, ঘুম থেকে উঠে চশমাটা পরতেই চোখের সামনে চলে আসে নানান তথ্য। যেমন আজকের তাপমাত্রা কত, বৃষ্টি হবে কীনা ইত্যাদি। এমনকি ঐ ব্যক্তির আজ কোথায় কোথায় যাওয়ার কথা সেই তালিকাটাও জানিয়ে দিচ্ছে চশমাটি। এরপর ঘর থেকে বের হয়ে বইয়ের দোকানে যাওয়ার জন্য পাতাল রেলে যেতে চাইলে স্টেশনে ঢোকার আগেই চশমাটা তার ব্যবহারকারীকে জানিয়ে দিচ্ছে যে, আজ পাতাল রেল বন্ধ। বিকল্প হিসেবে পায়ে হেঁটে কোন পথ ধরে ঐ বইয়ের দোকানে যাওয়া যাবে সেটাও বাতলে দিচ্ছে চশমাটি। আবার বইয়ের দোকানে গিয়ে কাঙ্ক্ষিত বইটি কোথায় আছে সেটাও বলে দিচ্ছে গুগলের এই বিশেষ চশমা। এরই মধ্যে অনেকে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। কেউবা ভবিষ্যতের এই চশমা দেখে বিস্মিত হয়েছেন। আবার কেউ কেউ এর নেতিবাচক দিকটার কথা বলছেন।—ডয়চে ভেলে/ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV