Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিয়ের ব্যাপারে মুখ খুললেন মাইকেল ক্লার্ক

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: May 25, 2012 | 11:40 AM

স্পোর্টস ডেস্ক: ব্যাক্তিগত জীবন নিয়ে অন্যের বিচার বিশ্লেষণে একদম স্বস্তি বোধ করেন না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর তাই বিয়ের বিষয়টি বাবা-মায়ের কাছ থেকেও গোপন রাখেন তিনি। গত সপ্তাহে ক্লার্ক অনেকটা গোপনে কাইলি বোল্ডিকে বিয়ে করেন। নর্থ সাউথ ওয়েলস ব্লু মাউন্টেনের বিলাসবহুল অবকাশ কেন্দ্রে  আয়োজিত অনুষ্ঠানে  কেবল পরিবারের সদস্য আর কিছুু একেবারে ঘনিষ্ট বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন তিনি।
ক্লার্ক শুক্রবার অ্যাডিলেডে এক বানিজ্যিক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আগে কাউকে বলিনি, এমনকি আমাদের বাবা-মাও জানতেন না। আমরা খুব অল্প কয়েকজনকে দাওয়াত করেছিলাম আমাদের সঙ্গে অবকাশ যাপনের জন্য। তারাও এটাকে অবকাশ যাপন হিসেবেই মনে করেছিলেন। আমরা আমাদের পরিবারকেও আঘাত দিয়েছি, আমাদের একা থাকতে দিন। ক্লার্ক বলেন, যাচাই-বাছাইটা আমার কাছে এখন অনেক গ্রহনযোগ্যতা পেলেও এটা আমার কাছে কখনও স্বস্তির হবে না।
এক প্রশ্নের জবাবে ৩১ বছর বয়সী ক্লার্ক বলেন , আমি ৩৫ পেরোনোর পর বেশি দিন ক্রিকেট খেলবো না। অবসরের পর আমি যে কোন ব্যবসায় মন দেবো, পাশাপাশি পরিবারকে সময় দিতে হবে। আমি সবসময় আমাদের দলটির সাফল্য দেখতে চাইবো।
মাত্র ১৭ বছর বয়সের সময় ক্লার্কের মেরুদন্ডের তিনটি ডিস্কে সমস্যা ধরা পড়েছিল। এটা পুরোপুরি ঠিক হয়নি। সবসময় এর সঙ্গে খাপখাইয়ে চলতে হয়। এজন্য মাঝে তাকে বিরতি নিতে হয়। হত অস্ট্রেলিয়ান গ্রীস্মে তিনি খেলতে পারেন নি। সামপ্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফরেও কিছুটা খেলতে পারেননি।
অস্ট্রেলিয়ার মর্টগেজ ও ফাইন্যান্স অ্যাসোসিয়েশনের বার্ষিক কনভেনশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV