বিয়ে করলেই কোটিপতি!
ডেস্ক রিপোর্ট : আপনি কি অবিবাহিত? শ্বশুরের টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন? আপনার উত্তর যদি হয় হ্যাঁ সূচক, তাহলে দ্রুত আপনি বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলুন। হংকংয়ের এক ব্যক্তি ঘোষণা করেছেন তার মেয়েকে যে বিয়ে করবে তাকে তিনি ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (প্রায় ৫২২ কোটি টাকা) যৌতুক দেবেন। আরও সুখবর হলো, পাত্র যদি গরিব হয় কিংবা হয় বাংলাদেশী অথবা অন্য কোনো দেশের নাগরিক, তাহলেও কোনো আপত্তি নেই সেই মহানুভব ব্যক্তির। মজার ব্যাপার হলো, সিসিল চাও সে সুং নামের ব্যক্তির প্রস্তাব শুনে পুলকিত হয়েছেন তার মেয়ে গিগি চাও নিজেই। তিনি তার বাবার প্রস্তাবকে ‘খু্বই মজাদার’ বলে মন্তব্য করেছেন। সিএনএন জানায়, গত সপ্তাহে সিসিলের মেয়ে গিগি প্যারিসে উত্সব করে একজনকে বিয়ে করেছেন। কিন্তু ওই বিয়েটা মেনে নিতে পারেননি সিসিল। তবে বাবার অভিনব প্রস্তাবে পুলকিত গিগি বলেছেন, তার বাবা তাকে খুবই ভালোবাসেন বলে এমন প্রস্তাব দিয়েছেন। গিগি বিয়ের কথাও অস্বীকার করেছেন। তবে শুধু বিয়ে করতে রাজি হলেই যে এতগুলো টাকা পাবেন সেটাই বা হয় কী করে! সিসিল বলেছেন, এই লোভনীয় প্রস্তাব গ্রহণ করে যে তার মেয়েকে বিয়ে করতে রাজি হবে তাকে ওয়াদা দিতে হবে, তিনি তার মেয়েকে গভীরভাবে ভালোবাসবেন। তার মেয়ের প্রথম বিয়ের কথাটাও তাকে ভুলে যেতে হবে। কারণ প্রথমবার গিগি যাকে ঘটা করে বিয়ে করেছেন তিনিও একজন মহিলা। তার নাম শঁ এভ। এর মানে হচ্ছে, টাকার লোভে আপনি যাকে বিয়ে করতে চান তার মুদ্রা দোষ হলো তিনি একজন লেসবিয়ান। সূত্র : ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests