বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবীর মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার শোক প্রকাশ
স্বীকৃতি বড়ুয়া, নিউইয়র্কঃ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরনবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র।
এক শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে সভাপতি ড. নূরুন নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী জানান দুই যুগেরও বেশি প্রবাসে থাকা সর্বজন শ্রদ্ধেয় কমান্ডার নবী ছিলেন দেশ প্রেম ও বঙ্গবন্ধু আদর্শের এক অনন্য দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অনেক কিছুর প্রত্যক্ষ সাক্ষী ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান কমান্ডার নবী। আমরা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
সংগঠনের পক্ষে নেতৃবৃন্দ মরহুম এই বীর মুক্তিযোদ্ধার আত্নার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৮শে জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬:৩০ টায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি…রাজিউন)।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’