‘বীর’ ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাতে দক্ষিণ আফ্রিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তিনি সেনেগাল সফর শেষে গতকাল সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে চেপে প্রিটোরিয়ায় পৌঁছান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। দক্ষিণ আফ্রিকা সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যান্য কর্মসূচির পাশাপাশি তিনি রোবেন আইল্যান্ডেও যাবেন বলে জানা গেছে। ঐতিহাসিক এ দ্বীপটিতেই দীর্ঘ ১৮ বছর বন্দি জীবন কাটিয়েছিলেন ম্যান্ডেলা। এর আগে সেনেগাল সফরের এক পর্যায়ে সারা বিশ্বের জন্য ম্যান্ডেলাকে ‘বীর’ বলে অভিহিত করেন ওবামা। তবে হাসপাতালে ভর্তি ম্যান্ডেলাকে ওবামা দেখতে যাবেন না বলে মনে করা হচ্ছে। সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলাও মনে করেন, গুরুতর অবস্থায় থাকা ম্যান্ডেলাকে ওবামার দেখতে যাওয়াটা ঠিক হবে না। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ২০০৫ সালে মার্কিন সিনেট সদস্য হিসেবে ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ওবামা। এদিকে ওবামা গুরুতর অসুস্থ ম্যান্ডেলাকে দেখতে যাবেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা চলছেই।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি