Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী জিনের উৎস

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: August 22, 2013 | 7:22 PM

বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী জিনের উৎসবুড়িয়ে যাওয়ার জন্য দায়ী জিনের উৎস I সন্তানের শরীরে বার্ধক্যের বিভিন্ন চিহ্ন কত দ্রুত দেখা দেবে, তা নির্ধারণে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ, দ্রুত বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী একটি বিশেষ জিন কেবল মায়ের কাছ থেকেই সন্তানের শরীরে প্রবাহিত হয়ে জিনগত পরিবর্তন ঘটায়। সুইডেন ও জার্মানির একদল গবেষক এ দাবি করেছেন।
গবেষকেরা ইঁদুরের ওপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এবং কোলনের ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট অব অ্যাজিংয়ের অধ্যাপক নিলস-গোরান লারসন বলেন, মায়ের কাছ থেকে পরবর্তী প্রজন্মে প্রবাহিত বিশেষ ডিএনএ বার্ধক্য ত্বরান্বিত করতে পারে। দেহকোষের মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ যদি মায়ের কাছ থেকে আসে, তাহলেই দ্রুত বুড়িয়ে যাওয়ার ব্যাপারটি ঘটে।
নেচার সাময়িকীতে এ গবেষণার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। তবে বার্ধক্য ত্বরান্বিত হওয়ার কারণ নির্ধারণে এ গবেষণাই চূড়ান্ত নয়। অধ্যাপক লারসন বলেন, দ্রুত বুড়িয়ে যাওয়ার জন্য কেবল একটি প্রক্রিয়া দায়ী হতে পারে না। তবে তাঁরা অকাল বার্ধক্যের জন্য দায়ী একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে কাজ করছেন।
লারসনের সহযোগী গবেষক বেরি হফার বলেন, মানুষের বার্ধক্য বিলম্বিত করার উপায় বের করতে তাঁদের এ গবেষণা সহায়ক হতে পারে। ইনডিপেনডেন্ট।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ