Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বুদ্ধ পূর্ণিমা পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: May 24, 2013 | 12:48 AM

প্রভাতফেরি, বুদ্ধপূজা, শোভাযাত্রা, সেমিনার, প্রদীপ প্রজ্বলন এবং সমবেত প্রার্থনাসহ সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠনের নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উত্সব শুভ বুদ্ধপূর্ণিমা। দিনটি মহামতী গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ ও নির্বাণ লাভের স্মৃতিবিজড়িত। আড়াই হাজার বছরের বেশি সময় আগে গৌতম বুদ্ধ এ দিনে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও সত্য অনুসন্ধানে সিংহাসনের মায়া ছেড়ে গৃহত্যাগ করেছিলেন। সারাবিশ্বের বৌদ্ধ অনুসারী কোটি কোটি ভক্ত বিনম্র শ্রদ্ধা আর ভক্তিতে পালন করেছে দিনটি। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপন করেছে পবিত্র উত্সবটি। দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে আলোকসজ্জা, পবিত্র গ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ, উপাসনা ভঙ্গ এবং কঠিন চীবর দান, আলোচনা সভাসহ ছিল বিভিন্ন আয়োজন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। ধারাবাহিক কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, শান্তি, শোভাযাত্রা, প্রদীপ পূজা ও শীল গ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বৌদ্ধ কৃষ্টি সংঘের সভাপতি শুভ্রানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও মহাচীনের বুদ্ধ সমিতির সহ-সভাপতি ভেনারেল চুন ই, মহাসচিব ওয়ান জিয়ান প্রমুখ। আর সকালে ‘বুদ্ধের জীবন ও বাণী’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. ধর্মসেন মহাথের। উল্লেখ্য, খ্রিস্টপূর্ব ৫৬৩ সালের এ দিনে গৌতম বুদ্ধ নেপালের কপিলাবস্তুতে সীতার্থ গৌতম নামে জন্মগ্রহণ করেন। ভারতের বিহার রাজ্যের গয়ায় ৩৫ বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেন এবং খ্রিস্টপূর্ব ৪৮৩ সালে ৮০ বছর বয়সে তিনি কুলিনগরে পৃথিবীর মায়া ত্যাগ করেন।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV