বুলাওয়েতে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের হার
সাকিব আল হাসান: ৪০ বলে ৬৫ রান I শুরুতে ধাক্কা, এরপর জয়ের সুবাস, সেখান থেকে হারের আশঙ্কা। সেই আশঙ্কার বেড়াজাল থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ হাসি হেসেছে স্বাগতিক জিম্বাবুয়ে। আজ শনিবার শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জিম্বাবুয়ে জিতেছে ৬ রানে। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৮ রান তুলেছিল জিম্বাবুয়ে। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৮ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ম্যাচের শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল চারটি উইকেট। তবে শেষ ছয় বলে মাত্র তিন রান করতে সমর্থ হয় বাংলাদেশ, অন্যদিকে পতন ঘটে দুটি উইকেটের। ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২ রানে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব আল হাসান ও শামসুর রহমানের প্রতিরোধ। হাফ সেঞ্চুরি করেন দুজনেই। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১১৭ রান। প্রয়োজন ৩৬ বলে ৫২ রানের, হাতে নয়টি উইকেট—জয়ের সুবাসই পাচ্ছিল বাংলাদেশ। তবে পরের ওভারেই বিদায় নেন সাকিব ও শামসুর। ম্যাচের বাকিটা শুধুই হতাশার। জিম্বাবুয়ের হয়ে পানিয়াঙ্গারা তিনটি ও উতসেয়া দুটি উইকেট নেন। দ্বিতীয় উইকেটে সাকিব-শামসুর জুটির সংগ্রহ ১১৮ রান। দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন সাকিব আল হাসান। মোহাম্মদ আশরাফুলের বদলে দলে জায়গা পাওয়া শামসুর রহমান করেন ৪৮ বলে ৫৩ রান। তাঁরা ছাড়া দুই অঙ্কের সংগ্রহ গড়তে পেরেছেন কেবল অধিনায়ক মুশফিকুর রহিম (২৮)। জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। ম্যাচের তৃতীয় বলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর প্রতিরোধ গড়ে তুলেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। ৪৮ বলে ৫৯ রান করেন মাসাকাদজা। ২৫ বলে অধিনায়ক টেলরের সংগ্রহ ৪০ রান। দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে দলকে খেলায় ফেরান মাসাকাদজা ও টেলর। ম্যালকম ওয়ালার ১৪ বলে ২৬ রান নিয়ে অপরাজিত থাকেন। বাংলাদেশের সফলতম বোলার সাকিব আল হাসান। দুটি উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া সোহাগ গাজী, শফিউল ইসলাম ও মাহমুদউল্লাহ প্রত্যেকে একটি করে উইকেট নেন।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি