বুয়েটের মেধাবী ছাত্র শাহান স্মরণে বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার মিলাদ ও শোকসভা
নিউইয়র্ক: বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার সদস্য বুয়েটের মেধাবী ছাত্র মো: শাফিউর রহমান শাহান এর অকাল মৃত্যুতে (ইন্নালিল্লাহি ……….. রাজেউন) সমিতির উদ্যোগে গত ৬ই ডিসেম্বর নিউইয়র্ক সিটির জ্যামাইকায় মরহুমের চাচা জুয়েলের বাসায় মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়। মিলাদে সমিতির সদস্য ছাড়াও কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ পরিচালনা করেন সমিতির সদস্য মো: মাহবুবুর রহমান এবং দোওয়া পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক মো: আতোয়ারুল আলম। মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে এবং তার শোকার্ত পরিবারবর্গের শোক লাঘবের জন্য মহান আল্লাহর দরবারে দোওয়া করা হয়। মরহুমের চাচা জুয়েল এবং চাচী এ্যাডভোকেট সুরাইয়া শাহান আমেরিকা থাকা অবস্থায় কোন ভুল করে থাকলে তার জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন। অত্যন্ত বিনয়ী স্বভবের মেধাবী ছাত্র শাহান ডিভি লটারীতে ২০০৮ সালে আমেরিকায় এসে বুয়েটে তার পাঠ শেষ করার জন্য ২০০৯ সালে আবার বাংলাদেশে যান। বুয়েটে কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। পরীক্ষা শেষ করে তার আবার আমেরিকায় আসার কথা ছিলো কিন্তু আর আসা হলো না আমেরিকায়। বুয়েট থেকে ছাত্রদের সাথে সেন্ট মার্টিনে বেড়াতে যেয়ে সাগরে গোসলে নামলে স্রোতের টানে সাগরে ভেসে গিয়ে মৃত্যুবরন করেন। মিলাদে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ এন মন্ডল ফানসু, সাধারন সম্পাদক মো: আতোয়ারুল আলম, সহ-সভাপতি সাদেকুল বদরুজ্জামান পান্না, উপদেষ্টা এ্যাডভোকেট এম বকুল, সাইফুল ইসলাম, আতাউর রহমান লিটন, সাজেদা আলম শেলী, মিসেস মন্ডল, ময়না আক্তার, হীরা ও আতিয়া বাবু এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মি: / মিসেস রিয়াজ চৌধুরী, শিপন আলম, কেয়া আলম, নজরুল ইসলাম, সুমন, শফি খান, রাজীব চৌধুরী, এ্যানি হক, স্বপ্না প্রমুখ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes