Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বৃটিশ রাজপরিবারের সদ্য বিবাহিত দম্পতি উইলিয়াম-কেটের মধুচন্দ্রিমা, প্রতি রাতের খরচ ৪৫০০০ পাউন্ড

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: May 16, 2011 | 9:23 AM

ইউএসএনিউজ ডেস্ক : বৃটিশ রাজপরিবারের সদ্য বিবাহিত দম্পতি ‘ডিউক অব ক্যামব্রিজ’ উইলিয়াম ও ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটনের মধুচন্দ্রিমা নিয়ে নানা মুখরোচক তথ্যে মুখরিত লন্ডন। এবার তাতে যোগ হলো নতুন মাত্রা। বৃটেনের ‘ডেইলি মিরর’ জানিয়েছে, সিসিলি দ্বীপপুঞ্জের যে দ্বীপে উইলিয়াম ও কেট অবস্থান করছেন, তা বেশ ব্যয়বহুল। দ্বীপটিতে মাত্র একটি রাত কাটানোর ব্যয় ৪৫ হাজার পাউন্ড। তারা দ্বীপটিতে ১০ দিন অবস্থান করবেন। সে ক্ষেত্রে দশ রাতে ব্যয় হবে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড। উইলিয়াম দম্পতির মধুচন্দ্রিমার আয়োজক জার্মান এক ব্যবসায়ী ফারহাদ ভ্ল্যাদিই এ খরচের পরিমাণের কথা জানিয়েছেন। এর আগে ‘তিনিই তাদের গোপন রাখা মধুচন্দ্রিমার স্থানের কথা প্রকাশ করেছিলেন। জার্মানির একটি পত্রিকাকে তিনি বলেছিলেন, ‘আমরা বৃটিশ রাজপরিবারের কাছে দ্বীপটি ভাড়া দিয়েছি। প্রিন্স উইলিয়াম ও কেট সেখানেই মধুচন্দ্রিমা যাপন করছেন। সঙ্গত কারণেই এর চেয়ে বেশি আর কিছু আমি জানাচ্ছি না।’ ওদিকে বার্তা সংস্থা এএনআই বিয়ের আগে উইলিয়াম-কেটের সম্পর্ক নিয়ে একটি মজার তথ্য প্রকাশ করেছে। সেইন্ট অ্যান্ড্রিউজ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় একটি পার্টিতে ‘ক্রীতদাস নিলাম’ অনুষ্ঠানে উইলিয়াম ২০০ পাউন্ড দিয়েছিলেন কেটকে। ধীরে ধীরে উইলিয়ামের পছন্দের মানুষ হয়ে উঠতে শুরু করলেন কেট। আর তা গড়াল ভাললাগার সম্পর্কে। আর সেখান থেকেই পরিণয়।মানবজমিন
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV