বৃটিশ রাজপরিবারে ওবামা’র একদিন
ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগ চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। একই সঙ্গে তারা আলোচনা করেছেন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে। যৌথ সংবাদ সম্মেলনে বারাক ওবামা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ককে ‘বিশেষ’ সম্পর্ক বলে উল্লেখ করেন। বলেন, এ সম্পর্ক এত দিন যতটা গাঢ় ছিল, তার চেয়ে এবার বেশি শক্তিশালী হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার দেশের নিরাপত্তা ও উন্নতি নিয়ে দু’দেশের মধ্যকার সম্পর্কের প্রশংসা করেন। এর আগে দু’নেতা ১০ ডাউনিং স্ট্রিটে লিবিয়া থেকে শুরু করে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ডেভিড ক্যামেরন বলেছেন, তারা মধ্যপ্রাচ্যের সামপ্রতিক উত্তেজনা, সন্ত্রাসের বিরুদ্ধে চলমান লড়াই, চাকরির ক্ষেত্র সৃষ্টিসহ নানা বিষয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, দু’দেশকে একত্রে বেঁধে রেখেছে নানা বিষয়। এদিকে মঙ্গলবার বিকালে তিনি বাকিংহাম প্রাসাদ থেকে বেরিয়ে চলে যান ডাউনিং স্ট্রিটে। সেখানে তিনি ডেভিড ক্যামেরনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় মেতে ওঠেন। সেখানে তিনি বৃটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে টেবিল টেনিস খেলেন। খেলতে খেলতে দু’নেতা হাতে হাত রাখেন। তা যেন তাদের বন্ধন আরও শক্তিশালী- এমনটাই জানান দিচ্ছিল। তা প্রচারিত হয় টেলিভিশনে। একপর্যায়ে তাকে দেখা যায় বৃটিশ রাজপরিবারের মাঝে। এ সময় ওবামাকে দেখানো হয় রাজপরিবারের ঐতিহ্যময় বিভিন্ন জিনিস। তিনি সাক্ষাত করেন রাজপরিবারের নব দম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে। রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গেও তার দেখাসাক্ষাৎ হয়। প্রিন্স চার্লসের দ্বিতীয় স্ত্রী ও প্রিন্স উইলিয়ামের সৎ মা ক্যামিলা পার্কার অভিবাদন জানান মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামাকে। মানবজমিনসর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের