বৃটেনের কনিষ্ঠ নানা
ইউএসএনিউজ ডেস্ক: এক বৃটিশ নাগরিক ২৯ বছর বয়সে এসে দেশের সবচেয়ে কনিষ্ঠ নানা হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন।এর আগে ১৪ বছর বয়সে একই ব্যক্তি পিতা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তার ১৪ বছর বয়সী মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তিনি এ বিশেষ রেকর্ডের অধিকারী হচ্ছেন বলে ডেইলি মেইল এক রিপোর্টে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লোকটি ডেইলি মেইলকে বলেছেন, এটা যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। বৃটেনের সবচেয়ে কনিষ্ঠ নানা হওয়ার বিষয়টি আমাকে বেশ আলোড়িত করছে। তবে তার অন্তঃসত্ত্বার খবরে আমার কিছুটা ভয়ও লাগছে। কিশোর বয়সে বাবা-মা হওয়ার কষ্ট আমি বেশ ভালো করেই জানি। তাকেও এখন সেই একই কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে আমরা তার পাশেই থাকবো এবং নতুন অতিথিকে আমাদের পরিবারে স্বাগত জানাবো। আমার মেয়ের বয়স খুবই কম। তবুও সে সন্তানটি রাখতে বদ্ধপরিকর। আমরা তাকে অন্য কোন কিছু করতে বাধ্য করবো না। আমরা চাই না কোন কারণে সে আমাদেরকে ঘৃণা করুক। উল্লেখ্য, একই স্কুলে পড়ুয়া তার মেয়ের বয়ফ্রেন্ডের বয়স ১৫ বছর। আগামী আগস্টেই তার মেয়ের মা হওয়ার সময় নির্ধারিত হয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes