Saturday, 31 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
সব ক্যাটাগরি

বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মেকে নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ, ‘আমন্ত্রণে’র ভাষা দেখে বিহ্বল কর্মকর্তারা

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: November 18, 2016 | 11:33 AM

বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মেকে ‘আমন্ত্রণ’ জানিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমন্ত্রণের সময় তার ব্যবহৃত ভাষা দেখে হতবিহ্বল হয়ে গেছেন বৃটিশ সরকারী কর্মকর্তারা। এ খবর দিয়েছে গার্ডিয়ান। খবরে বলা হয়, বেশ অস্বাভাবিক ও অপ্রেসিডেন্টসুলভ কায়দায় আমন্ত্রণ জানান ট্রাম্প। তাদের কথোপকথনের স্ক্রিপ্ট ফাঁস হয়ে গেছে। এতে দেখা যায়, বৃটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলছেন, ‘আপনি যদি আমেরিকায় আসেন, তবে আপনার উচিৎ হবে আমাকে জানানো।’ এ স্ক্রিপ্টের সত্যতা অস্বীকার করেনি প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিলিয়নিয়ার ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর এটিই মের সঙ্গে তার প্রথম কথোপকথন ছিল। দু’ দেশের ‘বিশেষ সম্পর্কে’র কথা উভয় নেতা পুনর্ব্যাক্ত করবেন, এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প যেভাবে মেকে আমন্ত্রণ জানিয়েছেন, তা অনেক টুইটার ব্যবহারকারীর মতে, একজন বন্ধুকে আমন্ত্রণ জানানোর মতো হয়ে গেছে, রাষ্ট্রীয় আমন্ত্রণ নয়।
বৃটেনের দ্য টাইমস পত্রিকা জানিয়েছে, বৃহ¯পতিবার দু’ নেতার মধ্যে ১০ মিনিটের ফোনালাপ হয়। এ ফোনালাপের সরকারী প্রতিলিপিতে ট্রাম্পের এমন আমন্ত্রণ রয়েছে। কথোপকথনে ট্রাম্প বলেন, তিনি বৃটেনের রাণীর বড় ভক্ত। তিনি রাণীকে তার শুভেচ্ছা পৌঁছে দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বৃটিশ প্রধানমন্ত্রীর সফরে লাখ লাখ পাউন্ড খরচ হয়। এ সফর ঠিক করতে কয়েক মাস লেগে যায়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ