বৃটেনের বর্তমান রানীর সম্মানে বিগ বেন হচ্ছে এলিজাবেথ টাওয়া

ডেস্ক: বৃটেনের বর্তমান রানী এলিজাবেথ ২য়-এর সম্মানে দেশটির পার্লামেন্টের ঘড়িসমৃদ্ধ টাওয়ার হাউজিং ‘বিগ বেন’কে এলিজাবেথ টাওয়ারে রূপান্তর করা হচ্ছে। এ সংক্রান্ত এক প্রস্তাবে সরকারি ও বিরোধী দলের বেশির ভাগ এমপিই সমর্থন দিয়েছেন। গতকাল এ খবর দিয়ে ডেইলি মেইল জানায়, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ও বিরোধী দল লেবার পার্টির এড মিলিব্যান্ডসহ প্রায় সব দলের সিনিয়র নেতারাই এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এ বিষয়ে ক্যাম্পেইন করার জন্য ৩৩১ জন এমপিই সাইন করেছেন। এ উদ্যোগ বৃটেনের ইতিহাসে আরেক ডায়মন্ড জুবিলি (ক্ষমতায় আরোহণের ৬০ বছর) উদ্যাপন করা রানী ভিক্টোরিয়াকে স্মরণ করিয়ে দিচ্ছে। ভিক্টোরিয়ার সম্মানে সে সময় কিংস টাওয়ারকে ভিক্টোরিয়া টাওয়ার নামকরণ করা হয়। এ মাসের শেষের দিকে হাউস অব কমন্স কমিশন, পার্লামেন্ট গভর্নিং বডি বসবে। যেন ৩১৬ ফুট উচ্চতার ক্লক টাওয়ারটির নাম পরিবর্তনে বিরোধীদের সবাইকে রাজি করানো সম্ভব হয়। এমপিরা একমত হয়েছেন যে, নাম পরিবর্তনের পরেও লোকমুখে বিগ বেন হয়তো প্রচলিত থাকবে। কিন্তু টাওয়ারটির উচিত বর্তমান রানীর সম্মানে গায়ে তার নাম ধারণ করা। কেবিনেট অফিস ও বাকিংহাম প্যালেস ও এই প্রস্তাবে সম্মত হয়েছে। নাম পরিবর্তনের প্রস্তাব দানকারী পার্লামেন্টের প্রাইভেট সেক্রেটারি টোবিয়াস ইলৌড বলেছেন, তিনি খুবই আনন্দিত। কারণ প্রায় সব দলের অর্ধেকের মত এমপি একে উৎসাহের সঙ্গে সমর্থন করেছেন। তিনি বলেন, এটা রানীর প্রতি অন্যরকম একটি সম্মাননা। আমি খুবই কৃতজ্ঞ অনুভব করছি সবার প্রতি। রানীর নামে টাওয়ারের নামকরণ নিয়ে ডেভিড ক্যামেরন বলেন, এটা খুবই খুশির খবর যে রানীকে উপযুক্ত সম্মান দেয়ার একটি প্রস্তাবে সব দলের এমপিরা সমর্থন দিচ্ছেন।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests