বৃটেনে কর্মরত বাংলাদেশের ৩৩ অবৈধ ব্যক্তি গ্রেপ্তার

ডেস্ক: বৃটেনে কর্মরত বাংলাদেশের ৩৩ অবৈধ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত আট সপ্তাহে ইংল্যান্ডের বিভিন্ন স্থান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে এদের আটক করা হয়। এদিকে ৩৩ অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে ইউকে বর্ডার এজেন্সি। আজ ঢাকায় অবস্থিত বৃটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। তাতে বলা হয়, আটক অভিবাসীদের মধ্যে কয়েকজন ছাত্রও আছে। বৃটেনে অবৈধভাবে অনুপ্রবেশ, ভিসার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরও সেখানে বসবাস ও অভিবাসন আইন লঙ্ঘন করে কাজ করার দায়ে তাদের আটক করা হয়েছে। বিভিন্ন রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তারা। ইউকে বর্ডার এজেন্সি ও মিডলসেক্স, গ্লুচেস্টারশায়ার, ডরসেট, ওয়ারচেস্টার, ওয়েলস, মার্সেসাইড ও কর্নওয়াল এলাকার পুলিশ কর্মকর্তাদের সম্মিলিত অভিযানে গ্রেপ্তার করা হয় তাদের। এদিকে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের নিয়োগ কর্তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেছে বৃটিশ অভিবাসন কর্তৃপক্ষ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নিয়োগ কর্তাদের বড় অঙ্কের জরিমানা এবং প্রয়োজনে জেলে পাঠানো হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে। এদিকে এরই মধ্যে প্রত্যেক অবৈধ অভিবাসীকে নিয়োগের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়েছে। নিয়োগ কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের নিয়োগে দেয়ার আগে তাদের কাগজপত্র পরীক্ষা করেছিল প্রমাণ করতে না পারলে জরিমানার অর্থ গুনতে হবে। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests