বৃটেনে দাঙ্গা: ফেসবুকে উস্কানি দেয়ায় ২ জনের কারাদণ্ড
ইউএসএ নিউজ ডেস্ক: দাঙ্গার সময় জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে চার বছর করে কারাদণ্ড দিয়েছে বৃটেনের একটি আদালত। বৃটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ই আগস্ট রাতে সহিংসতা উস্কে দেয়ার জন্য ফেসবুকে ‘স্ম্যাশ ডাউন ইন নর্থউইচ টাউন’ শিরোনামে একটি ইভেন্ট চালু করেন জর্ডান ব্ল্যাক শ’ (২০)। আর বৃটেনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শহরে সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য ফেসবুকে ‘দ্য ওয়ারিংটন রাইয়টস’ নামের একটি পৃষ্ঠা খোলেন পেরি সাটক্লিফি-কেনান (২২)। আদালতের রায়ে বলা হয়, দেশের অন্যান্য অংশেও যখন চরম অরাজকতা চলছিল তখন তারা দাঙ্গাকারীদের সংগঠিত করতে ও সহিংসতা ছড়িয়ে দিতে ফেসবুক ব্যবহার করেছিল। পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের এক কৃষ্ণাঙ্গ যুবক নিহতের ঘটনাকে কেন্দ্র করে গত আগস্ট লন্ডনে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। তখন কিছু মানুষ লন্ডনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। মানবজমিন
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes