Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভূত কন্যাকে জোরপূর্বক বিয়ে, মা-বাবার ৮ বছরের জেল

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: August 1, 2018 | 4:03 PM

সাইদুল ইসলাম, যুক্তরাজ্য :  বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভূত নিজ কন্যাকে তার ই‌চ্ছের বিরু‌দ্ধে বাংলাদেশে নিয়ে বিয়ে দেওয়ার অপরাধে ওই কন্যার মা-বাবাকে আট বছরের কারাদন্ড দিয়েছেন লিডসের আদালত। আইনগত কারণে নাম প্রকাশ না করা মা-বাবাকে গত মে মাসে দোষী সাব্যস্ত করেন আদালত। গত ৩০ জুলাই সোমবার তাদের সাজা ঘোষণা করা হয়। বিচারক তার রায়ে বাবাকে সাড়ে চার বছরের ও মাকে সাড়ে তিন বছরের কারাদন্ড দিয়েছেন।

১৮ বছর বয়সী মেয়েকে ঈদের ছুটি কাটানো ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের কথা বলে ছয় সপ্তাহের জন্য বাংলাদেশে নিয়ে যান ওই মা-বাবা। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে ওই বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। এতে অস্বীকৃতি জানালে তারা ওই কিশোরীকে সহিংস আচরণের হুমকি দেন। নর্থ ইংল্যান্ডের লিডসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ওই কিশোরীর বয়স বর্তমানে ২০ বছর।

ব্রিটেনে ২০১৪ সালে ‘জোরপূর্বক বিয়ে প্রতিরোধ আইন’ কার্যকর হয়। ওই আইনে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কাউকে সাজা দেওয়ার ঘটনা ঘটলো। অপর ঘটনায় পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ নারীকে চলতি বছরের শুরুতে কারাদন্ড দেওয়া হয়। ওই নারী তার মেয়ের দ্বিগুণ বেশি বয়সী একজনের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

ব্রিটেনের জোরপূর্বক বিয়ে প্রতিরোধ ইউনিটের তথ্যমতে, চারটি দেশে এই ধরনের বিয়ের প্রবণতা বেশি। গতবছর এ ধরনের ঘটনা পাকিস্তানি বংশোদ্ভূতদের ক্ষেত্রে ঘটেছে ৪৩৯টি, বাংলাদেশি বংশোদ্ভূতদের ১২৯টি, সোমালিয়ান ও ভারতীয় বংশোদ্ভূতদের যথাক্রমে ৯১টি ও ৮২টি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ