বৃহত্তম মৌলিক সংখ্যা আবিষ্কার
সবচেয়ে বড় মৌলিক সংখ্যা আবিষ্কার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ কার্টিস কুপার এক কোটি ৭৪ লাখ ২৫ হাজার ১৭০ অঙ্কের সংখ্যাটি আবিষ্কার করেন। সর্বশেষ ২০০৮ সালে আবিষ্কৃত মৌলিক সংখ্যাটিতে এক কোটি ২৯ লাখ ৭৮ হাজার ১৮৯টি অঙ্ক রয়েছে।
মৌলিক সংখ্যা অনুসন্ধানে গ্রেট ইন্টারনেট মার্সেন প্রাইম সার্চ (জিআইএমপিএস) নামের শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্কের সাহায্য নিয়েছেন কুপার। তিনি এ নিয়ে তিনটি মৌলিক সংখ্যা আবিষ্কার করলেন। নতুন সংখ্যাটি ৪৮তম বিরল শ্রেণীর মৌলিক সংখ্যা (মার্সেন প্রাইম)। অন্যান্য কম্পিউটার দিয়ে সংখ্যাটির মৌলিকত্ব যাচাই করা হয়েছে। এই আবিষ্কারের ফলে তিন হাজার মার্কিন ডলারের জিআইএমপিএস পুরস্কার পাবেন কুপার।
তিন লাখ ৬০ হাজার প্রসেসরের সমন্বয়ে জিআইএমপিএস প্রতি সেকেন্ডে ১৫০ লাখ কোটি (ট্রিলিয়ন) হিসাব করতে পারে। জিআইএমপিএসের নির্মাতা ও মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জর্জ ওল্টম্যান বলেন, নতুন কিছু আবিষ্কার সব সময়ই উপভোগ্য। এটি অনেকটা মাউন্ট এভারেস্টে আরোহণের মতো। লাইভসায়েন্স।প্রথম আলো
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK