বৃহত্তর কুমিল্লা সমিতির মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত
নিউইয়র্কঃ গত ১৮ এপ্রিল সোমবার বাদ মাগরীব ৭২-২০ রোজভেল্ট জামে মসজিদে অনুষ্ঠিত হলো দোয়ার মাহ্ফিল। বৃহত্তর কুমিল্লা সমিতির সহ-সাধারণ সম্পাদক মিয়া মোঃ দুলালের মাতা মরহুমা ছয়ফুল বেগমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। তাছাড়া মোঃ ইউনুস সরকারের চাচা সিদ্দীকুর রহমান মজুমদার সৌদী আরবে হার্ট এটাক করে ইন্তেকাল করেন এজন্যও বিশেষ দোয়া করা হয়।
বিভিন্ন সময়ে যারা মারা গিয়েছেন এবং বৃহত্তর কুমিল্লা সমিতির যারা অসুস্থ তাদের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের সহকারী ইমাম কাজী মোজ্জাম্মেল হক। দোয়ার মাহ্ফিলে সমিতির সভাপতি এমদাদুল হক কামাল- মিয়া মোঃ দুলালের মাতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রবাসের সকলের জন্য দোয়া কামনা করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকার সভাপতি হাজী খবির উদ্দিন ভূইয়া, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি সরদার মোশারফ হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ মনির হোসেন আহ্বায়ক বনভোজন কমিটি কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা ইনক্, মোঃ ইউনুস সরকার, আবুল খায়ের আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম সরকার, হাজী ইউসুফ, মোঃ মনির হোসেন, আতাউর রহমান শামীম, আব্দুল হান্নান, মোঃ বকুল মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ মবিন, শাখাওয়াত হোসেন সাধু, মিজানুর রহমান, মোঃ তুহিন মিয়া, সোলেমান মিয়া, মোঃ মাসুম সহ আরো অনেকে।
দোয়া শেষে উপস্থিত সবাইকে তবারক বিতরণের মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ বাকির দোয়ার মাহ্ফিলের সমাপ্তি ঘোষণা করেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের