Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সদস্য হওয়ার আহবান কার্যকরী কমিটির

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: September 7, 2016 | 11:36 AM

নিউইয়র্ক: বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সাধারণ সদস্য বৃদ্ধি ও সদস্য পদ নবায়ন করার আহবান জানিয়েছে কার্যকরী পরিষদ। সম্প্রতি জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে কার্যকরী কমিটির জরুরীর সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সদস্য হওয়ার শেষ তারিখ ১১ সেপ্টেম্বর-২০১৬। এতে পূর্ব নির্ধারিত অনুযায়ী সদস্য ফি দুই বছরের জন্য জনপ্রতি ২০ ডলার। আজীবন সদস্য ফি জনপ্রতি ৩০০ ডলার, স্বামী-স্ত্রী ৫০০ ডলার। ইতিপূর্বে কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় গণমাধ্যমে বৃহত্তর কুমিল্লা সমিতির সদস্য হওয়ার আহবান জানানো হয়েছে। এতে অনকে সাড়া দিয়েছে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রস্থ বৃহত্তর কুমিল্লাবাসীর সকলে ( কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর) সারা বছর সদস্য হওয়ার সুযোগ থাকলেও আগামী ১১ সেপ্টেম্বর-২০১৬ এর মধ্যে যারা নতুন সদস্য ও নবায়ন করবে তারাই আগামী সাধারণ সভায় অংশ গ্রহন করতে পারবে। সদস্য ফরম জমা দেওয়ার জন্য যোগাযোগ করুন: সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল ৭১৮-৯৭৪-২৯৩৩, সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান ৯২৯-২৫৭-৭৫৮৯ ও কোষাধ্যক্ষ জাহাঙ্গীর সরকার ৭১৮-২২৩-৩৫৬১ এর নিকট। সভায় সদস্য বৃদ্ধির পরিকল্পনা গ্রহন ছাড়াও সম্প্রতি হয়ে যাওয়া বনভোজনের আয়-ব্যয়ের হিসাব, বৃহত্তর কুমিল্লাবাসীর কল্যাণে সংগঠনকে গতিশীল করতে ব্যাপক আলোচনা করে কার্যকরী পরিষদ। সভায় সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল। এতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি হাজী খবিরউদ্দিন এ ভূইঁয়া, সহ সভাপতি ইয়ার আহমেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর সরকার, প্রচার সম্পাদক মোহাম্ম এ সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের আকন্দ, সদস্য মো: হাজী নূরুল ইসলাম, কাজী তোফায়েল ইসলাম, মো: ইউনুস সরকার, মো: বদিউল এ ভূইঁয়া, মো: এ জামান মাসুম, জোনায়েদ আহমেদ, এস রহমান বকুল, মো: নাজমুল মামুন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV