বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র সভাপতি সালাউদ্দিন তিতু’র বিদায় সংবর্ধনা
হাকিকুল ইসলাম খোকনঃ দীর্ঘ এক যুগ নিউইয়র্ক প্রবাস জীবন শেষে স্বপরিবারে দেশে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র সভাপতি এবং ময়মনসিংহের সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন তিতু। তার সম্মানে গত ১৪ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের গ্রান্ড সুইটস রেষ্টুরেন্টে বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামালপুর আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি আলমগীর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ. খালেক আকন্দ এর সুচারু পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় জাসাস নির্বাহী সদস্য বিশিষ্ট সংগঠক কাজি শাখাওয়াত হোসেন আজম, যুগ্ম সম্পাদক আজাদ বাকির, শাহ্ আলম, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ মোঃ আতিকুল্লাহ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও মোবারক হোসেন অঞ্জন ও অসিম দে শংকর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখে ফারুক হোসেন মজুমদার, ওয়াহেদ আলী মন্ডল, আকতার হোসেন মনজু, সাইফুল ইসলাম লিটন, এম হোসেন রানা, শাহ্ আলম, খোরশেদ আলম, ইলিয়াস খান ও সোহেল প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়ালীউল্লাহ, মোঃ আতিকুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম এর সাধারণ সম্পাদক এম এ খালেক আকন্দ। সংবর্ধনায় প্রধান অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ বলেন, সালাউদ্দিন তিতু একজন সৎ, আদর্শবাদ সংগঠক, এবং জাতীয়তাবাদী শক্তির একজন নিবেদিত প্রাণ। তিনি দেশে প্রত্যাবর্তন করে বিএনপি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করবেন। অন্যান্য বক্তাগণ সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন তিতুর দেশে ও প্রবাসী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সদা হাস্যজ্জোল তিতু ব্যক্তি জীবনে যেমনি ভদ্র ও নম্র তেমনি সামাজিক জীবনে অত্যন্ত পরোপকারী। সংবর্ধনার জবাবে সালাউদ্দিন তিতু প্রবাসী বৃহত্তর ময়মনসিংহকে বিভাগ করার আন্দোলনে প্রবাসের মতো দেশেও আন্দোলন করবেন বলে প্রতিশ্রুতি দেন। সালাউদ্দিন তিতু প্রবাস জীবনের দীর্ঘ একযুগ এর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রবাসে আসার পর থেকে জাতীয়তাবাদী শক্তিসহ অন্যান্য যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তা আমি কখনো ভুলব না। তিনি বলেন, আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী পরিবারের লোক ছিলাম তাই ছোটকাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি। দেশে গিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাবো। তিনি বলেন, আমি কখনো বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমালোচনা করি না। জাতীয় নেতাদের সকলের উচিৎ সম্মান জানানো। কাউকে অশ্রদ্ধা আর অসম্মান করলে নিজেকেই অপমানিত হতে হয়। কাউকে অপমানিত করে বড় হওয়া যায় না। তিনি বলেন, সত্যিকার অর্থে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হলে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা জরুরী। তিনি প্রবাসের সকলকে এক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করা উচিৎ। আলমগীর খান ভারপ্রাপ্ত সভাপতি বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র সভাপতি সালাউদ্দিন তিতু’র স্থায়ীভাবে দেশে প্রত্যাবর্তনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জামালপুর আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি আলমগীর খান ভারপ্রাপ্ত সভাপতি’র দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক এম এ খালেক আকন্দ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল প্রিন্ট, ইলেকট্রনিক্স, বার্তা সংস্থা সহ অন্যান্য মিডিয়া প্রতিনিধিদের পরিচয় করে দেন এবং শুভেচ্ছা জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030