Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

‘বেঁচে থাকতে গ্রামীণ ব্যাংকের গায়ে আঁচড় লাগতে দেবো না’- ড.ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: July 8, 2013 | 9:59 PM

যার যার অবস্থান থেকে গ্রামীণ ব্যাংক রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার যা করছে, তা অত্যন্ত জঘন্য। এটি প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার প্রক্রিয়া। অথচ এটি দেশের গর্ব করার মতো স্বনির্ভর প্রতিষ্ঠান। তাই গ্রামীণ ব্যাংক ধ্বংসের প্রক্রিয়া রুখে দাঁড়ানোর জন্য আমি সবার প্রতি আহবান জানাই। এ দেশের নারীরা এখন অনেক বেশি স্বাবলম্বী। আমার বিশ্বাস, তারা নিশ্চয়ই জেগে উঠবে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় তিনি এসব কথা বলেন। সমপ্রতি বেসামরিক ব্যক্তি হিসেবে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খেতাব ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ পাওয়ায় তার সম্মানে হোটেল রূপসী বাংলায় অ্যামচেম এ ভোজসভার আয়োজন করে। এদিকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গ্রামীণ ব্যাংক ভবনে ড. ইউনূসের সঙ্গে সংহতি জানাতে এলে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি বেঁচে থাকতে গ্রামীণ ব্যাংকের গায়ে একটি আঁচড়ও লাগতে দেবো না। দেশের মানুষ আমার সঙ্গে আছে। এরপরও সবাইকে সোচ্চার থাকতে হবে। এমচেমের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, গত আড়াই বছর ধরে সরকার ব্যাংকটি নিয়ে এমন সব সুপারিশ দিচ্ছে যা সম্পূর্ণ মন্দ। ব্যাংকটি নিজস্ব টাকায় গঠিত এবং অত্যন্ত দক্ষভাবে পরিচালিত হলেও সরকার ব্যাংকটিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো করে চালাতে চাইছে। কতটা ধৃষ্টতাপূর্ণ কথা! ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, দক্ষ একটি ব্যাংককে সরকার ধ্বংস করে দিচ্ছে। এটি কেমন ধরনের সরকার! ‘গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ গ্রাহক রয়েছেন’, উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, গ্রাহকদের সবাই প্রাপ্তবয়স্ক এবং ভোটার। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না হোক অন্তত দেশের প্রয়োজনেই এ ব্যাংকটি ধ্বংস করা কোনভাবেই ঠিক হবে না। অ্যামচেমের প্রেসিডেন্ট আফতাব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক অর্থমন্ত্রী এম সাঈদুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন ডব্লিউ লুইস, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, এবং সাবেক নির্বাচন কমিশনার শামসুল হুদাসহ আরও অনেকে। সামাজিক ব্যবসা প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, মুনাফা করে টাকা উপার্জনের জন্য সামাজিক ব্যবসার ধারণা নয়, মানুষের সমস্যা সমাধান করাই এর মূল উদ্দেশ্য। দরিদ্র মানুষকে খাদ্য দেয়া বা বেকার জনগণকে টাকা দেয়া স্থায়ী কোন সমাধান নয়। স্থায়ী সমাধান হলো তাদেরকে কর্মক্ষম ও কাজের সুযোগ করে দেয়া। এক্ষেত্রে সামাজিক ব্যবসা অত্যন্ত কার্যকরী। অন্যথায় দরিদ্ররা কর্মবিমুখ হয়ে পড়বে এবং সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না। তবে রাজনীতিবিদরা স্থায়ী সমাধানের চেয়ে তাৎক্ষণিক সমাধান করতেই উদগ্রীব। তারা টাকা নিয়ে সহজে এসব সমস্যার সমাধান করতে গিয়ে দীর্ঘমেয়াদে এর উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারছে না। বাংলাদেশের পোশাক খাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সামপ্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করে দেয়া কোন সমাধান নয়। বরং ক্রেতা প্রতিষ্ঠানগুলোই পারে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি প্রদান ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে। কারখানার কর্মপরিবেশ সুন্দর করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা অবদান রাখতে পারে। তবে সর্বোপরি পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে হবে- যেন তারা পোশাক কেনা বন্ধ না করেন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV