Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বেআইনি ভাবে ফোবানার লোগো ব্যবহার সম্পর্কে বিশেষ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: September 10, 2016 | 10:21 PM

যুক্তরাষ্ট্র, সেপ্টেম্বর ১০, ২০১৬ : সম্প্রতি ফোবানার লোগো সহ একটি খবরে আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং আমাদের সম্মানিত সদস্য, দর্শক, শ্রোতা, শুভাকাংখী এবং বন্ধুদের জ্ঞাতার্থে আমরা আবারো জানাতে বাধ্য হচ্ছি যে ফোবানা উত্তর আমেরিকাতে একটাই এবং ফোবানার কোন শাখা নেই। অনুমতি বিহীন ভাবে ফোবানার লোগো ব্যবহার করা ট্রেডমার্ক আইন 15 USC 1051 et seq., 37 CFR Part 2 অনুযায়ী আইনত দণ্ডনীয়।

কিন্তু ফোবানার বিপুল জনপ্রিয়তার কারণে, এখনও কিছু কিছু বিপথগামী ব্যক্তি ফোবানার নাম ব্যবহার করে কতিপয় হলুদ সাংবাদিকের সাহায্য নিয়ে খবর ছাপিয়ে ভুয়া ব্যবসা খুলে বসেন। যে সব সাংবাদিক এই সব ভুয়া খবর ছাপেন তারাও ভালো করে  জানেন যে তাঁরা ভুয়া খবর ছাপছেন, কিন্তু নিজেদের স্বার্থের জন্য তাঁরা এই অনৈতিক কাজে লিপ্ত হন, তা নয়তো তাঁরা জিজ্ঞেস করতেন যে ফোবানার নাম কিভাবে এই ব্যক্তিগুলো ব্যবহার করছেন কোন রকম কাগজ পত্র, দলিল ছাড়া।

এই ব্যক্তিগুলোকে সারা বছর কোথাও দেখা যায় না। তাঁদের না আছে কোন সংগঠন, না আছে রেজিস্ট্রেশন, না আছে ট্যাক্স আইডি, ওয়েব সাই্‌ট বা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কোন কমিটি। প্রতি বছর ফোবানা সম্মেলনের কয়েকদিন আগে থেকে তাঁদের তৎপরতা বেড়ে ওঠে। তখন কোন এক সময় চার পাঁচ জন মানুষ এক টেবিলে বসে নিজেদের ভেতর থেকে নিজেরাই একজন চেয়ারম্যান, একজন কনভেনর, একজন মেম্বার সেক্রেটারি ঘোষনা দিয়ে খবর ছাপিয়ে দেন। এরপর তাঁরা বাংলাদেশ গিয়ে আদম ব্যবসা করার পায়তারা করেন, এখানে ওখানে ঠোকর মারেন টুপাইস কামানোর জন্য। সরকারের মন্ত্রীদের কান ভাঙ্গানি দেন ফোবানা সম্পর্কে, চেষ্টা করেন আমন্ত্রন পত্র বিক্রি করে দু পাঁচ ডলার কামানোর।   যদি কোন ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পী বা স্পেন্সর ফোবানার নামধারী এইসব ভুয়া ব্যবসায়ীদের খপ্পরে পড়ে টাকা পয়সা খোয়ান তবে তাঁর জন্য কক্ষনোই ফোবানা দায়ী হবে না। আমরা এই প্রেস বিজ্ঞপির মাধ্যমে সবাইকে সাবধান করে দিলাম। আমরা এর আগেই বহুবার তা বলেছি তারপরও কিছু কিছু মানুষ এদের ফাদে পড়ে টাকা হারিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন।

এখানে উল্লেখ্য যে এরা তাঁদের সম্মেলন দুটোই যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার শহর গুলোতে করার ঘোষণা দিয়েছেন কারণ তাঁরা খুব ভালো করেই জানেন যে যুক্তরাষ্ট্রের কোন শহরে আর কোনদিনই তাঁরা ফোবানা করার সুযোগ পাবেন না।

এবছর থেকে ফোবানাতে যাদের আমন্ত্রন জানানো হবে তাঁদের নাম ফোবানার ওয়েব সাইটে (www.fobanaonline.com)  প্রকাশিত হবে। যদি কারো নাম সেখানে প্রকাশিত না হয় তার মানে তাঁরা ভুয়া প্রতারকের পাল্লায় পড়েছেন।

যাদের নাম খবরে ছাপা হয়েছে তাঁদের প্রতেকের নামে আলাদা আলাদা করে আইনী নোটিশ পাঠানোর জন্য ফোবানার আইনজীবীরা কাজ শুরু করেছেন। সময়মত এই সমন তাঁদের বাড়ী বাড়ী পোঁছে দেয়া হবে। ফোবানা একটি ট্রেডমার্ক। ফোবানার নাম নিয়ে যারা এই ছিনিমিনি করছেন, তারা কিন্তু প্রকারান্তরে বাংলাদেশকেই অপমান করছেন কারণ এই মিথ্যা বিভক্তির খবর ছড়িয়ে তাঁরা ব্যক্তিগত ফায়দা লুটছেন ঠিকই কিন্তু দুর্নাম হচ্ছে বাংলাদেশীদের, বাংলাদেশের। এজন্য কি তাঁদের কোন দ্বায় দ্বায়িত্ব নিতে হবে না?

ফোবানার সংবিধান অনুযায়ী (যা প্রতি দু বছর পরপর ওয়াশিংটনে জমা দিতে হয় এবং ফি দিয়ে নবায়ন করতে হয়) এই সংগঠন পরিচালিত হয় এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে। ফোবানাতে কোন স্টিয়ারিং কমিটি নেই এবং সংবিধানে তার কোন উল্লেখ নেই। যে কোন ব্যক্তি বা সাংবাদিক আমাদের ওয়েব সাইটে গেলেই তা দেখতে পাবেন। ফোবানা একটি নন-প্রফিট সংগঠন, এখানে লুকানো ছাপানো কিছু নেই। সব সদস্য, উপদেষ্টা এবং পর্যবেক্ষকের উপস্থিতিতে সবার সামনে সরাসরি নির্বাচনে এই এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয় যার শীর্ষে থাকেন চেয়ারম্যান। এবার এই নির্বাচনের সময় বেশ কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। ফোবানার এই বাৎসরিক সভা দেখা এবং উপভোগ করার জন্য ভোর থেকেই সবাই খোঁজ নেয়া শুরু করেন কখন, কোথায় হবে এই সভা কারণ এখানে কেউ উপস্থিত না হলে বুঝতে পারবেন না ফোবানার নির্বাচন এখন কিভাবে অনুষ্ঠিত হয়। তিন দশক আগের ফোবানা আর বর্তমান ফোবানার মাঝে বিস্তর ফারাক।

নিম্নে বর্নিত ব্যক্তিবর্গের নাম  ইতোমধ্যে খবরে ছাপানো হয়েছে যে তারা এই কর্মকান্ডের সাথে জড়িত। তাই তাঁদের নাম এখানে পুনরায় ছাপানোর জন্য ফোবানা দায়ী নয়।

তাঁরা হলেন এজাজ আক্তার তৌফিক,  আলী ইমাম সিকদার, আবু জুবায়ের দারা, কাজী শাখাওয়াত হোসেন আজম, হাসানুজ্জামান হাসান,আতিকুর রহমান সালু,গিয়াস আহমেদ,নিশান রহিম,কাজী এলিন ও খন্দকার ফরহাদ। আমরা ধরে নিচ্ছি তাঁরা তাঁদের নিজ নিজ স্থানে সুপ্রতিষ্ঠিত এবং সম্মানিত। আমাদের সাথে তাঁদের ব্যক্তিগত কোন বিরোধ নেই। কিন্তু ফোবানাকে নিয়ে তাঁরা যদি কোন রকম বেআইনি কাজে লিপ্ত হোন বা ফোবানার নাম লিখিত অনুমতি ব্যতীত ব্যবহার করেন তবে আমাদের আইনজীবীরা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে।

তবে এ কথা বলে রাখা ভালো যে ফোবানাতে ঐক্যের দরজা সব সময়েই খোলা থাকবে। যদি এই সব ব্যক্তি ফোবানাতে সম্মানের সাথে যোগদান করতে চান যেমনটি করেছেন আরো অনেক সংগঠন গত তিন বছরে, তবে তাঁরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এ ব্যাপারে কাজ করার জন্য আমাদের একটি ইউনিফিকেশন কমিটি আছে, তাঁরা এদের বুঝিয়ে দেবেন যে সংবিধান অনুযায়ী তাঁরা কিভাবে ফোবানাতে যোগ দিতে পারবেন। ঐক্যের কোন বিকল্প নেই। আমরা আশা করি এই সহজ সত্যটি তাঁরা অনুধাবন করবেন এবং সেই মোতাবেক কাজ করবেন। বিজ্ঞপ্তি

ফোবানা এক্সিকিউটিভ কমিটির পক্ষে,

আজাদুল হক                                        মোহাম্মদ আলমগীর                              মোহাম্মদ মওলা দিলু

চেয়ারম্যান                                             ভাইস-চেয়ারম্যান                                   এক্সিকিউটিভ সেক্রেটারি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV