Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ:নিউইয়র্কে তাৎক্ষণিক প্রতিবাদ, জাতিসংঘের সামনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: November 13, 2010 | 9:15 AM

 এনা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে ১২ নভেম্বর রাতে (বাংলাদেশ সময় শনিবার সকাল) নিউইয়র্ক সিটি বিএনপির উদ্যোগে  তাৎক্ষণিক এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রুকলীনে জাফরান রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে ১৩ নভেম্বর দুপুরে (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ-সমাবেশ, এবং প্রায় একই সময়ে নিউজার্সী, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, বস্টন, পেনসিলভেনিয়া এবং টেক্সাসে বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয়।

 

 

  যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ এ সময় হুশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বৈরাচারি কায়দায় বেগম জিয়াকে তাঁর স্বামীর স্তৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করার পরিণতি ভয়াবহ হবে। তারা আরো হুমকি দেন যে, মতা চিরস্থায়ী নয়, তাই বিএনপি যখন মতায় আসবে তখন ধানমন্ডির সুধাসদনকে জিয়া ভবন করা হবে। গণভবন দখলের জন্যে আজকের প্রধানমন্ত্রীকে বিচারে সোপর্দ করা হবে। সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নুর সভাপতিত্বে তাৎণিক এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা এবং সম্মানীত অতিথি ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস আহমেদ, চারদলীয় জোট নেতা মনিরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, রাফেল তালুকদার প্রমুখ । যুবদল কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সহ-সম্পাদক এম এ বাতিন এক বিবৃতিতে জাতিসংঘের সামনের বিক্ষোভ সমাবেশকে সর্বাত্মক সাফল্যমন্ডিত করার জন্যে যুব সমাজের প্রতি আহবান জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ