বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি বেচে সন্দ্বীপকে রক্ষার আহবান
এনাঃ বিরোধী দলীয় নেতার ক্যান্টনমেন্টের বাড়ি বিক্রির অর্থ দিয়েই সন্দ্বীপকে রক্ষা করা সম্ভব। বাংলাদেশের মানচিত্র থেকে সন্দ্বীপ হারিয়ে যেতে বসেছে, অথচ বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে হাজার কোটি টাকা মূল্যের রাষ্ট্রীয় সম্পদ বেআইনীভাবে দখলে রেখেছেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে এ বাড়ি ছেড়ে দেয়ার আহবানও জানানো হয়।এ অভিমত পোষণ করা হয় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সম্মানে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে অনুষ্ঠিত সমাবেশে। সমাবেশে সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক আবুল কাশেম উপরোক্ত অভিমত পোষণ করেন। তবে অর্থমন্ত্রী কোন মন্তব্য করেননি। অর্থমন্ত্রী অবশ্য বলেছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে সন্দ্বীপ যাতে তলিয়ে না যায় সেজন্য সরকার সজাগ রয়েছে এবং মূল ভূখন্ডের সাথে সন্দ্বীপের যোগাযোগ বৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এ সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবুল মাল আব্দুল মুহিত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবীও বক্তব্য রাখেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি