বেগম জিয়ার যুক্তরাষ্ট্র সফর সফল করতে বিএনপিতে তোড়জোর,ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠকের সম্ভাবনা!
এনা : বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে আসছেন জেনে সংশ্নিষ্ট মহলে ব্যাপক তোড়জোর শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির কার্যকরী কমিটির বৈঠক আহবান করা হয়েছে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি তৈরীর জন্যে।তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি ইতিমধ্যেই ২২ মে তাদের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসের পক্ষ থেকে বিএনপির সাথে জোট বেঁধে বেগম জিয়ার সফরসূচি সর্বাত্মক সফল করার প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে। বেগম খালেদা জিয়া লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে আসছেন মে মাসের তৃতীয় সপ্তাহে-এটি সকলের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব কমরউদ্দিন এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিনের সাথে যোগাযোগ করলে তারাও নিশ্চিত করেছেন। লন্ডনে বসবাসরত আলহাজ্ব কমরউদ্দিন বলেন, ‘ম্যাডাম ঢাকা থেকে লন্ডন আসবেন। একদিন অবস্খানের পর যাবেন নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রে থাকবেন ৩/৪ দিন। সেখান থেকে ঢাকায় প্রত্যাবর্তনের পথে লন্ডনে চিকিৎসাধীন পুত্র তারেক রহমান ও পুত্রবধূ এবং নাতনীর সাথে কাটাবেন কটা দিন।’ যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এনাকে বলেছেন, ‘ম্যাডাম আসছেন জানার পরই আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশের নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করেছেন, তারাও আসতে পারেন সংবর্ধনা সমাবেশে।’ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেছেন, ১৬ এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপির কার্যকরী কমিটির সভা ডেকেছি ম্যাডামের সফরসূচি নিয়ে। নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে তার সফরকে সর্বাত্মক সাফল্যমন্ডিত করতে বিভিন্ন স্টেট শাখার নেতা-কর্মীরাও আমাদের সাথে যোগ দেবেন। জাসাস কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন এনাকে বলেন, চেয়ারপার্সনের যুক্তরাষ্ট্র সফরের সময় ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে তার বৈঠকের চেষ্টা চলছে। এদিকে জ্যাকসন হাইটসে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির সভায় চেয়ারপার্সনের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় বলা হয়, কংগ্রেসে দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটির কর্মকর্তা, সিনেটে ফরেন এফেয়ার্স কমিটির কর্মকর্তাগণের সাথে বেগম খালেদা জিয়ার বৈঠকের প্রস্তুতি চলছে। এ সভায় সর্বসম্মতসিদ্ধান্ত নেয়া হয় তারেক পরিষদের সম্মেলন করার এবং ২২ মে অনুষ্ঠিত হবে সেই সম্মেলন। সম্মেলনে গঠিত নতুন কমিটি উপহার দেয়া হবে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। তারেক পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব রাফেল তালুকদার। আলোচনায় অংশ নেন শহিদুল্লাহ পাটোয়ারি, নাসিম আহমেদ, গোলাম হোসেন, সরোয়ার খান বাবু, জাফর তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, নূরে আলম, কুদরত ই খোদা হুমায়ূন, মাইনুল কুদ্দুস, মো. শামীম, রুহুল আমিন নাসির, মো. মিলিন, শাহেদ খান, সরোয়ার হোসেন, মো. শাহীন প্রমুখ। সভায় সাবেক মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বিএনপিসহ বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বলা হয়, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা পুনরায় জেগে উঠলে শেখ হাসিনার পালানোরও পথ থাকবে না। তাই সময় থাকতে বিরোধী দলের সাথে গণতান্ত্রিক আচরণ করা উচিত বর্তমান সরকারের।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030