Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক’র বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: July 28, 2020 | 1:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : লং আইল্যান্ডস্থ বেলমন লেক স্টেট পার্কে গত ২৬ শে জুলাই রবিবার বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক রাত্রে ও দিনে কর্মরত সকল সদস্য পরিবার পরিজন নিয় আনন্দ মিলনে বার্ষিক বনভোজন ২০২০ করেন। করোনা দীর্ঘ সময় ঘর বন্দি থাকার পর পরিবারকে নিয়ে লং আইল্যান্ড বেলমন লেক স্টেট পার্ক মুক্ত বাতাসে একটু নিশ্বাস নেয়ার জন্য মিলন মেলা। সবাই সকালে নিজ নিজ গাড়ী নিয়ে পার্কে প্রবেশ করেন।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বারবিকিউ পরিবেশন করা হয়। এর পর পরই দেশীয় স্বাদে রকমারী দুপুরের খাবার পরিবেশন করা হয়। এছাড়া মাঝে মাঝে তরমুজ বিতরণ করা হয়। মধ্যহ্ন ভোজের পর মহিলাদের বালিশ খেলা এবং ছোট মেয়েদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়। এরপর দেশীয় স্বাদে আম চাটনী ও চনা মুড়ি, গরম চা পরিবেশন করা হয়। শেষ সময়ে ছোট আকারে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজনে সার্বিকভাবে সহযোগিতা করেন বেঙ্গল সোসাইটির উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু, বেঙ্গল সোসাইটির সভাপতি মাহমুদুল হক চৌধুরী ও বেঙ্গল সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ।বনভোজনে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল সোসাইটির উপদেষ্টা রানা মোঃ আয়াজ, উপদেষ্টা আবুল কাসেম, উপদেষ্টা আজিজ খান, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ফাত্তাহ্ রিয়াদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মোশারফ হোসেন, তৈয়ব মোঃ লিটন ও জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, বেঙ্গল সোসাইটির সিনিয়র সহ সভাপতি মোঃ জামিল হোসেন, বেঙ্গল সোসাইটির সহ সভাপতি জয়নাল আবেদীন, বেঙ্গল সোসাইটির কোষাধ্যক্ষ বোরকান খান, সদস্য আব্দুল মোতালেব সহ সকল সদস্যের পরিবার নিয়ে বিকাল ৮টায় পার্ক ত্যাগ করেন নিজ নিজ বাড়ীতে চলে আসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ