Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক এর যৌথ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: June 9, 2019 | 9:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক এর উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির যৌথ সভা গত ৮ জুন শনিবার অনুষ্ঠিত হয় এষ্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে। সংগঠনের সভাপতি মাহমুদুর হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সভাপতি হোসেন আহমেদ, সাবেক সভাপতি আয়াজ মোহাম্মদ রানা। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জামিল হোসেন, সহ সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাবেক কোষাধ্যক্ষ বোরহান খান, সদস্য জিয়াউর ফাত্তা রিয়াদ ও সদস্য মোহাম্মদ আহমেদ প্রমুখ। আগামী জুলাই মাসের ৭ অথবা ১৪ তারিখ লং আইল্যান্ডে পার্ক বা স্থান নির্ধারনের জন্য সাবেক সভাপতি আজিজ খানকে দায়িত্ব দেওয়া হয়। চাঁদা পরিবার ৮০ ডলার, একক ৪০ ডলার নির্ধারন করা হয়েছে। সভায় বনভোজনের অন্যান্য যাবতীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সবশেষে সভাপতি মাহমুদুল হক চৌধুরী বনভোজন সুন্দর ও স্বার্থক করার জন্য বেঙ্গল সোসাইটির সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV