বেতার শ্রোতা হায়দারের মৃত্যুতে ভিওএ বাংলা চীফ রোকেয়া হায়দারের শোক
মোহাম্মদ আবদুল্লাহ: ন্যাশনাল ফেডারেশন অব ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব খুলনা বিভাগীয় কমিটির অন্যতম সদস্য ও মুক্তি রেডিও লিসেনার্স ক্লাব, সেনেরহুদা (উথলী বাজার) চুয়াডাংগা এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সেনেরহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক হায়দারুল ইসলামের মৃত্যুতে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার দুঃখ ও শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি হায়দারুল ইসলামের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রখ্যাত এই বেতার শ্রোতা ও ডি এক্সারের মৃত্যুতে আরো শোক ও দুঃখ প্রকাশ করেছেন, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক সংবাদদাতা আকবার হায়দার কিরন, ন্যাশন্যাল ফেডারেশন অব ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটি খুলনার সভাপতি মুনীর আহমেদ ও সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, বিএনএনসিআর এর প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান, ভিওএ ফ্যান ক্লাব বিজয়করা, কুমিল্লার সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ, ভয়েস অব ডিএক্সিং এর প্রকৌশলী মন্জুরুল আলম রিপন, সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দিদারুল ইকবাল, গ্লোবাল রেডিও ক্লাব আলমডাংগা, চুুয়াডাংগার সভাপতি আশরাফুল ইসলাম,শাপলা শর্টওয়েভ রেডিও ক্লাব, ভুরুংগামারী কুড়িগ্রামের সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার, গ্লোবাল রেডিও ক্লাব রাজশাহীর সভাপতি সালাউদ্দিন ডলার, ও টাইনি রেডিও লিসেনার্স ক্লাব বহলবাড়ীয়া কুষ্টিয়ার সভাপতি মখলেছুর রহমান, এবং ইন্টারন্যাশনাল লিসেনার্স ক্লাব ঘোড়ামারা রাজশাহীর সভাপতি প্রফেসর এ,ই,এম আবদুল্লাহ।
উল্লেখ্য হায়দারুল ইসলাম গত ২৩ অক্টোবর, ২০২০ তারিখে চুয়াডাঙ্গার সেনেরহুদা (উথলী বাজার) এ ইন্তেকাল করেন।এদিনই সেনেরহুদা ঈদগাহে জানাজা শেষে জান্নাতুল খাদরা কবরস্থানে দাফন করা হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030