বেরিয়েছে আকবর হায়দার কিরন-এর কবিতার বই
এম ইউ আহমেদ সেলিম: আকবর হায়দার কিরন, একজন পরিপাটি ও খাঁটি ভদ্রলোক। অনেক আগে বিচরণ ছিলো ঢাকার মিডিয়া জগতে। পরবর্তি পর্যায়ে হয়ে উঠলেন নিউইয়র্ক কেন্দ্রিক এবং সুপরিচিত হয়ে উঠলেন ভয়েস অফ এমেরিকার নিউইয়র্ক সংবাদদাতা কিরন সাহেব হিসেবে। ভদ্র ও মিষ্টিভাষী মানুষদেরকে নিয়তি উপহার দেয় কিছু ভোগান্তি। অনেকে ভেঙ্গে পড়েন কিন্তু ভালো মনের মানুষেরা সবার শুভেচ্ছাকে অবলম্বন করে আবার উঠে দাঁড়ান। এক্ষেত্রেও তা-ই হয়েছে।
চমৎকার মনের অধিকারি সদালাপি এই মানুষটিকে কষ্ট দেবার মতো কাজও কেউ কেউ করে ফেলে কিন্তু তিনি কাউকে কষ্ট দেন না। তিনি সীমাহীন মনোকষ্টকে আত্মস্হ করেন এবং বেদনাকে এক অসাধারণ কাব্যিক রূপদান করে লিখে ফেলেন অনেকগুলো কবিতা। সবাই সাংবাদিক আকবর হায়দার কিরন-এর মধ্যে আবিষ্কার করলেন এক কবি কিরনকে। মনোকষ্টগুলো কবিতার শব্দে শব্দে মুক্তা হয়ে উঠলো আর কিছুকিছু অনুভূতি হীরা হয়ে কেটে দিলো যন্ত্রণার কলুষিত কাঁচ। কবি হিসেবে তিনি আলোকিত হয়ে উঠে দাঁড়ান।
প্রেমের অতীত উজ্জ্বল সময়গুলো কবিকে স্মৃতিকাতর করে তোলে। তিনি বলেন:- “সব স্মৃতি ভেসে ওঠে মনের পর্দায়/তোমার কোমল স্পর্শ, গভীর আলিঙ্গন/তোমার অতলান্ত চুম্বন সব যেন জীবন্ত মনে হয়/এই সব স্মৃতি আমাকে উতলা করে দেয়।”

পরক্ষণেই কবি অতীতের প্রেমকে নেতিবাচকতা সহ স্মরণ করে বলেনঃ- “সেই ভালোবাসার কথা মনে হলে প্রচন্ড ঘৃণা হয়/সেই স্মৃতি শুধুই আমার মেজাজ খারাপ করে/সেই কবিতার লাইনগুলো মনে হলে আমার/কেমন যেন বমি আসে…”।
নারীর চিরন্তন মাতৃরূপ তখন অবলম্বন হয়ে কবির স্মৃতিতে এবং কাব্যচিন্তায় এক হাঁ-সূচক স্মৃতিময়তা নিয়ে উদিত হয় এবং কবিকে এক অশুভ পতন থেকে বাঁচিয়ে দেয়। তিনি লেখেন:- “আমার মায়ের সাথে টেলেফোনে গল্প/করার সময় সিংহভাগ জুড়ে থাকতো/জ্যাকসন হাইটসের নানান কথা।”
বেদনার জগত থেকে কাব্যের হাত ধরে কবি যখন উঠে দাঁড়ালেন তখন এগিয়ে এলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনন্যা’-এর স্বত্বাধিকারী জনাব মনিরুল হক। তিনি বিশেষ গুরুত্ত্বের সাথে প্রকাশ করেছেন আকবর হায়দার কিরন-এর কবিতার বই ‘সেভেন ট্রেন ও কিছু পুরোনো প্রেমের কবিতা’।
দেশের বাইরেও অনন্যা এবং মনিরুল হকের নামটা বিশেষভাবে পরিচিত । নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাংলা উৎসবের বইমেলাতেও প্রতি বছর তিনি তাঁর উপস্থিতির স্বাক্ষর রাখেন। বাংলা একাডেমীর বইমেলার স্টলে যেভাবে মানুষের ঢল নামে ঠিক নিউ ইয়র্ক, বার্লিনেও তাই।
দেখা যাক, এই কবি সম্পর্কে কাব্যবোদ্ধা ও ঘনিষ্ঠজন বলেন, আকবর হায়দার কিরন একজন ভালো মনের সহজ-সরল মানুষ।
‘জ্যাকসন হাইটস জার্ণাল’ বইটি তাঁর একটি অসাধারণ সৃষ্টি যেটি এবার দ্বিতীয় মুদ্রণের অপেক্ষায় আছে।
একজন পাঠক বললেন, “ওনার কবিতাগুলো স্বচ্ছ পানির স্রোতের মতো প্রবাহিত হয় এবং পাঠককেও সাথে টেনে নিয়ে যায়। কবির সব সুখ-দুঃখ পাঠকের হয়ে ওঠে।”
আকবর হায়দার কিরন-এর কবিতার বই ‘সেভেন ট্রেন ও কিছু পুরোনো প্রেমের কবিতা” পাঠক মহল খুবই পছন্দ করবেন বলে একজন প্রবীণ সাহিত্যবোদ্ধা আশা পোষণ করেছেন।
একজন সাংবাদিক বললেন, আকবর হায়দার কিরন-এর কবিতার বইটি এর সহজ-সরল প্রকাশভঙ্গীর জন্যই পাঠকপ্রিয় হবার দারুণ সুযোগ রয়েছে।

-এম ইউ আহমেদ সেলিম
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030