Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বেশি বয়সে বাবা হওয়ার ঝুঁকি : শিশুদের মানসিক সমস্যা দেখা দেয়!

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: August 23, 2012 | 7:59 PM

ধারণা করা হতো, বেশি বয়সে মা হলে সন্তানের ওপর প্রভাব পড়ে। কিন্তু নতুন একটি গবেষণায় এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। মা নন, বরং বেশি বয়সে বাবা হলেই শিশুদের ওপর প্রভাব পড়ে। শিশুদের মানসিক সমস্যা দেখা দেয়। তাদের বংশগত জটিলতার সঙ্গে বাবার বয়স সরাসরি সম্পর্কিত। আইসল্যান্ডের একটি প্রতিষ্ঠান গবেষণাটি করেছে। ৭৮ জন মা-বাবা ও তাঁদের সন্তানদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে গবেষণাটি করা হয়। গবেষণার ফল প্রকাশ করেছে নেচার। সমস্যা সমাধানে গবেষকেরা একটি উপায়ও বাতলে দিয়েছেন। তাঁদের মতে, তরুণ বাবারা বেশি বয়সে সন্তান নিতে চাইলে তাঁরা তাঁদের শুক্রাণু সংরক্ষণ করে রাখতে পারেন। গবেষক দলের প্রধান ক্যারি স্টিফেনসন বলেন, গবেষণায় এটাই প্রমাণিত, শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষের বয়সই প্রভাবক হিসেবে কাজ করে। তিনি বলেন, ‘সমাজ সব সময় মায়ের বয়সের ওপর জোর দিয়ে আসছে। কিন্তু সিজোফ্রেনিয়া ও অটিজমের মতো সমস্যাগুলো বাবার বয়সের কারণে সৃষ্টি হয়, মায়ের কারণে নয়।’ গবেষণার ফলাফলে ইঙ্গিত মিলেছে, ২০ বছরের বেশি বয়সী বাবার সন্তানদের ২৫টির মতো জটিলতা দেখা দেয়। আর ৪০ বছরের বাবার সন্তানদের সম্ভাবনা থাকে ৬৫টি জটিলতার। বাবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের জটিলতাও বাড়ে। শিশুদের সামগ্রিক জটিলতার ৯৭ ভাগ বয়স্ক বাবাদের কারণেই হয়। প্রধান গবেষক বলেন, ১৯৭০ সাল থেকে শিল্পোন্নত দেশগুলোতে বাবা হওয়ার গড় বয়স বেড়ে চলেছে। একই সময় অটিজমও বেড়েছে। তাই দেখা যাচ্ছে, বেশি বয়সে বাবা হওয়ার কারণে শিশুদের রোগ-ব্যাধিও বাড়ছে। বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV