বৈশ্বিক অর্থনীতির মন্ধার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন গোটাবিশ্বে স্বীকৃতি পেয়েছে – জাতিসংঘে ইকোসকের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘে ইকোসকের বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বৈশ্বিক অর্থনীতির মন্ধার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন গোটাবিশ্বে স্বীকৃতি পেয়েছে। এটি সম্ভব হয়েছে বর্তমান শেখ হাসিনা সরকারের অর্থ ব্যবস্থাপনার দক্ষতা, ক্রমবর্ধমান বৈষম্য হ্রাস, ব্যাপক কর্মসংস্থান, জনসাধারণের আত্মউন্নয়ন ও বিকাশমুখী পদক্ষেপ গ্রহণের কারণে।
জাতিসংঘ সাধারন পরিষদের উচ্চ পর্যায়ে আয়োজিত ‘A renewed global partnership for development: concrete implications for development cooperation in support of Least Developed Countries’ বিষয়ক সাইড ইভেন্টে তাত্ত্বিক আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দৃঢ়তার সঙ্গে এ কথা বলেন। জাতিসংঘের ইকোসক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফোরাম আয়োজিত এ সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্টের রাষ্ট্রদূত ও সহকারী মহাপরিচালক পিও ওয়েনাস্ট এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল জ্ঞান চন্দ্র আচারিয়া। সভায় প্যানালিস্ট হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, রুয়ান্ডার অর্থ ও ইকোনমিক মন্ত্রী ক্লেভার গেটেট, জাম্বিয়ার সংসদ সদস্য ফেলিক্স মুটাটি এবং বন্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের হেড অব পলিসি জোয়ানা রিয়া। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন এলডিসি গ্রুফ এর সভাপতি বেনিনের স্থায়ী প্রতিনিধি জিন ফ্রান্সিস জিনসু।
এলডিসিভুক্ত দেশের সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও জাতিসংঘের সম্পর্ক শীর্ষক এ আলোচনায় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের তথ্য ও তত্ত্ববহুল তার্কিক উপস্থাপনায়। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এলডিসিভুক্ত দেশের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, উন্নত বিশ্বের প্রযুক্তি ট্রান্সফারের মাধ্যমেই এলডিসিভুক্ত দেশের উন্নয়ন সম্ভব। তথ্য প্রযুক্তি সহায়তাও এলডিসিভুক্ত দেশগুলো জাতিসংঘের নিকট আশা করে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার তাদের পরিকল্পনা, নীতি নির্ধারণী সিদ্ধান্ত সবকিছুর কেন্দ্রে তথ্য প্রযুক্তি ও নারীদের সম্পৃক্ত করার অগ্রাধিকার রেখেছে। রাজধানী ঢাকার অদূরে গাজীপুরে আইটি ভিলেজ নির্মাণ শেষ পর্যায়ে, ৪৫০১ ইউনিয়ন ইনফরমেশন তথ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে তথ্য প্রযুক্তি কানেকশন, ১১ হাজার স্বাস্থ্য কেন্দ্রে ই-স্বাস্থ্য সেবা প্রদান ও মাত্র ১০ হাজার টাকায় দোয়েল ল্যাপটপ সরবরাহ তথ্য প্রযুক্তিতে সরকারের বিরল অগ্রগতির স্বাক্ষর বহন করছে। ইউনিয়ন ইনফরমেশন ও তথ্যকেন্দ্রের মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের সাথে সাথে প্রায় ৪০০ ধরণের জনসেবার ব্যবস্থা করা হয়েছে।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ তার মাথাপিছু গড় আয় (জিডিপি) ধরে রেখে আর্থ-সামাজিক ব্যবস্থাপনায় বিশেষ দৃষ্টান্ত হিসাবে আন্তর্জাতিক পরিমন্ডলে ‘উন্নয়নের মডেল’ হিসাবে চিত্রিত হচ্ছে। যেখানে উন্নত দেশগুলো অর্থনৈতিক মন্দার যাতাকলে হিমসিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি বেড়েছে এবং আয়ও বেড়েছে। আমাদের বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সাধারণ মানুষের ক্ষমতায়ন, আত্মউন্নয়ন ও তাদের সামর্থ্যরে বিকাশের মাধ্যমে লাগসই উন্নয়ন ও শান্তির অন্বেষনে দেশ-বিদেশে নন্দিত।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!