Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি : আবাসভূমি হারাবে কোটি কোটি মানুষ

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: May 14, 2013 | 2:39 PM

ডেস্ক : জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা দিন দিনই বাড়ছে। এমন অবস্থা চলতে থাকলে বিশ্বের বহু এলাকা মরুভূমি হয়ে পড়বে আর ধ্বংস হবে কৃষি উৎপাদন ব্যবস্থা। ফলে কোটি কোটি মানুষ আবাসভূমি ছাড়তে বাধ্য হবে। নতুন আবাসভূমির জন্য জড়িয়ে পড়বে সশস্ত্র যুদ্ধে। সম্প্রতি এক গবেষণার তথ্যের ভিত্তিতে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে প্রাচীন পর্যবেক্ষণকেন্দ্র জানায়, বর্তমানে বাতাসে কার্বন ডাই-অঙ্াইডের মাত্রা প্রতি মিলিয়নে ৪০০ একক, যা গত ২০ লাখ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এর কারণ হিসেবে বলা হয়, সাম্প্রতিক সময়ে কয়লা থেকে বিদ্যুৎ এবং গ্যাসোলিন থেকে তেল উৎপাদনের হার বেড়ে গেছে। আর এ কারণেই কার্বন নিঃসরণের হার এত বেশি। এ ছাড়া কার্বন নিঃসরণ বৃদ্ধি পাওয়ার গতিও অনেক বেশি। পর্যবেক্ষণকেন্দ্রটি জানায়, ১৯৫৮ সালে বাতাসে কার্বনের মাত্রা ছিল প্রতি মিলিয়নে ৩১৫ একক। কিন্তু ৫৫ বছরের ব্যবধানে তা ৪০০ এককে দাঁড়িয়েছে। আর এসব কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। এসব তথ্যের ভিত্তিতে পরিবেশবিদ লর্ড স্টার্ন বলেন, ‘এই হারে তাপমাত্রা বৃদ্ধির মানে আমরা একটা বিধ্বংসী আবহাওয়ায় প্রবেশ করছি। এ আবহাওয়া কোটি কোটি মানুষকে আবাসভূমি ছাড়তে বাধ্য করবে। কারণ এসব মানুষের সব গবাদি পশু ও শস্য ধ্বংস হবে। এতে স্বাভাবিকভাবেই তারা নতুন আবাসভূমি চাইবে। এ চাওয়া থেকেই তৈরি হবে স্থায়ী সশস্ত্র যুদ্ধ, যা ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এটিই হবে ভবিষ্যৎ পৃথিবীর স্থায়ী রূপ।’ সূত্র : গার্ডিয়ান।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV