বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি চালু করতে চাওয়ায় ফেসবুককে মার্কিন সিনেটে তলব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি আনার পরিকল্পনা যাচাই করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে তলব করেছে মার্কিন সিনেট ব্যাংকিং কমিটি। ১৬ জুলাই বিষয়টি নিয়ে সিনেটের সামনে যাবে ফেসবুক। রয়টার্স।
বুধবার সিনেটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শুনানিতে লিব্রা ক্রিপ্টোকারেন্সি প্রকল্প এবং উদ্বেগের কারণ হতে পারে এমন গোপন তথ্যের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে। এই বিষয়ের সঙ্গে জড়িত ওয়াশিংটনের এক সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুকের বøকচেইন প্রযুক্তি বিভাগের প্রধান ডেভিড মার্কাসকে সিনেটের সামনে দাঁড়াতে হতে পারে। এক দিন আগেই বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি নিয়ে পরিকল্পনা জানিয়েছিলো ফেসবুক। এটি সঙ্গে সঙ্গেই বিশ্ব জুড়ে নীতিনির্ধারকদের আগ্রহের কারণ হয়ে ওঠে। লিব্রার পরিকল্পনা জানানোর একদিন পরই প্রতিষ্ঠানটিকে তলব করে সিনেট।
হাউস ফাইন্যান্স সার্ভিসেস কমিটি’র প্রধান ও ডেমোক্রেট সদস্য ম্যাক্সিন ওয়াটারস মঙ্গলবার বলেছিলেন, তিনি একইভাবে ফেসবুককে যাচাই করার পরিকল্পনা করছেন এবং নীতিনির্ধারকরা এটি নিয়ে গবেষণা করার সময়টা এই প্রকল্প স্থগিত করতে বলা হবে। চলতি বছরের মে মাসেও ফেসবুকের ক্রিপ্টোকারেসি নিয়ে গুজব ছড়ায়।
সে সময়ই সিনেট ব্যাংকিং কমিটি এবিষয়ে তথ্য জানতে চেয়েছিলো। ক্রিপ্টোকারেন্সি এবং এটি কীভাবে গ্রাহকের তথ্য রক্ষা করবে তা জানতে চাওয়া হয়। ২০২০ সালের প্রথমার্ধে লিব্রা চালু করার পরিকল্পনা রয়েছে ফেসবুকের। প্রতিষ্ঠানের ধারণা এই ক্রিপ্টোকারেন্সি শুধু ভোক্তা ও বৈশ্বিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের মাধ্যম হবে না। ব্যাংক সেবার আওতার বাইরে থাকা গ্রাহকদেরকেও প্রথমবার আর্থিক সেবার আওতায় আনবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল