Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বৈশ্বিক নগরায়ণে নেতৃত্ব দেবে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: April 7, 2012 | 6:47 PM

 ডেস্ক: আগামী চার দশকে বৈশ্বিক নগরায়ণে নেতৃত্ব দেবে ভারত, চীন, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র। পরবর্তী চার দশকে বিশ্বে শহুরে জনসংখ্যার ওপর বৃহস্পতিবার জাতিসংঘ প্রকাশিত এক পূর্বাভাসে বিষয়টি তুলে ধরা হয়। অতিমাত্রায় নগরায়ণের এ দেশগুলোতে আসছে সময়ে শহরের ক্রমবর্ধমান বাসিন্দার জন্য বাড়তি বাসস্থান, কর্মসংস্থান, জ্বালানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আসছে জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন’ শীর্ষক বিশ্ব সম্মেলনের আগে এ পূর্বাভাস প্রকাশ করা হলো। বিডিনিউজ এ খবর দিয়ে আরও জানায়, আগামী জুনে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে বিশ্ব নেতাদের ভারসাম্যপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়ে পূর্বাভাসটি প্রকাশ করা হয়। জাতিসংঘের ২০১১ সালের বিশ্বের নগরায়ণের ভবিষ্যৎ পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী ২০৫০ সালের মধ্যে নাইজেরিয়ার শহরগুলোতে ২০ কোটি লোক যুক্ত হবে। ওই সময় নাইজেরিয়ার জনসংখ্যা বর্তমান (১৭ কোটি) সংখ্যার দ্বিগুণেরও বেশি হবে। ২০৫০ সালে ভারতের শহরগুলোতে ৪৯ কোটি ৭০ লাখ অতিরিক্ত মানুষ জড়ো হবে, আর মোট জনসংখ্যা বৃদ্ধি পাবে বর্তমান সংখ্যার প্রায় ৪০ শতাংশ। ওই সময়ে ইন্দোনেশিয়ার শহরবাসী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে ৯ কোটি ২০ লাখ। বর্তমান মোট জনসংখ্যার ৩৮ শতাংশ হারে লোকসংখ্যা বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রে শহরবাসী মানুষের সংখ্যা বাড়বে ১০ কোটি ৩০ লাখ। বর্তমান মোট জনসংখ্যার সঙ্গে আরও এক-তৃতীয়াংশ জনসংখ্যা যুক্ত হবে। চীনের জনসংখ্যা বাড়বে বর্তমান সংখ্যার এক-চতুর্থাংশ এবং শহুরে জনসংখ্যা বৃদ্ধি পাবে ৩৪ কোটি ১০ লাখ। বর্তমান বিশ্বের ৭০০ কোটি বাসিন্দার অর্ধেক শহরে বসবাস করে বলে জানিয়েছে বিশ্ব সংস্থাটি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV