বোমা মেরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে দোষ স্বীকার করবেন বাংলাদেশী নাফিস
ডেস্ক: বোমা মেরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে দোষ স্বীকার করবেন বাংলাদেশী তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১)। আগামী ৭ই ফেব্রুয়ারি নাফিস তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্বীকার করবেন বলে জানা গেছে। গত ৩১শে জানুয়ারি আদালতকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন, বিচার শুরুর আগে দোষ স্বীকার করলে নাফিসের শাস্তি কিছুটা লাঘব হতে পারে। সাজার মেয়াদ শেষ হলে তিনি বাংলাদেশে পিতামাতার কাছে ফিরতে পারবেন। গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পড়াশোনার উদ্দেশে গিয়েছিলেন নাফিস। অনেকেই মনে করছেন, এফবিআইয়ের পাতা ফাঁদে পা দিয়েছেন তিনি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK