বোস্টনে নিজ বাড়ি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী নাসিম পারভীনের মর দেহ উদ্ধার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রবাসী নাসিম পারভীনের মরদেহ তাঁর বোস্টনের নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় ৭ মে মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েষ্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙ্গে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোস্টনের আওয়ামীলীগ নেতা ওসমান গণি।
তিনি জানান, নাসিম পারভীনের ১ ছেলে ও ১ মেয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্যান্য শহরে থাকেন। উভয়ের ব্যস্ততার কারণে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা হত। সর্বশেষ মায়ের সাথে তাদের ফোনে কথা হয় ২ মে বৃহস্পতিবার। এরপর অনেক চেষ্টা করেও তারা আর মাকে ফোনে পাননি। এতে তাদের সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে ওয়েষ্ট রক্সবুরির বাসায় গিয়ে কলিং বেল টিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সাড়া না দিলে পুলিশে খবর দেন তাঁর ছেলে। পুলিশ এসে দরজা ভেঙ্গে নাসিম পারভীনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
আওয়ামীলীগ নেতা ওসমান গণি জানান, নাসিম পারভীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। বেশ কয়েক বছর আগে জাতিসংঘের অধিবেশনের জন্য প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে এলে নাসিম পারভীনের সাথে দেখা হয়। উভয়ে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন। নাসিম পারভীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী হলেও তাদের দেখা হয়েছিল ৩০ বছর পর।
বোস্টন প্রবাসী নাসিম পারভীন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাবেক স্ত্রী। তাঁদের বিবাহ বিচ্ছেদের পর তিনি ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের (বোস্টনের নিকটস্থ) ওয়েষ্ট রক্সবুরির বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। পরে ছেলে-মেয়েরা চাকুরির জন্য অন্যান্য শহরে বসবাস শুরু করলে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
নাসিম পারভীন নিউ ইংল্যান্ড (বোস্টন) মহিলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় আওয়ামীলীগের সহ সভাপতি ছিলেন। তাঁর দেশের বাড়ি পাবনা জেলায়। ৮ মে বুধবার পুলিশের কাছ থেকে মরদেহ হস্তান্তরের পর তাঁর নামাজে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে বলে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা জানিয়েছেন। নাসিম পারভীনের মৃত্যুর খবরে বোস্টনের প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
