বোস্টন ম্যারাথনে হামলা ‘বিবেকবুদ্ধি বিবর্জিত সহিংসতা’
ডেস্ক: জাতিসংঘ মহাসচিব বান কি মুন গতকাল বোস্টন ম্যারাথনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। বোস্টন ম্যারাথন প্রতিযোগিতায় পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত ও শতাধিক নারী-পুরুষ আহত হন। জাতিসংঘ মহাসচিব একে ‘বিচারবুদ্ধি বিবর্জিত সহিংসতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। সারা বিশ্ব থেকে বোস্টন ম্যারাথনে অংশ নিতে যান প্রতিযোগীরা, যা সৌহার্দ্যপূর্ণ ও ক্রীড়াসুলভ মানসিকতার ইঙ্গিতবহনকারী। অথচ এমন একটি ইভেন্টে বোমা হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি। হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মুন। আহতদের দ্রুত সেরে ওঠার ব্যাপারেও মঙ্গল কামনা করে বার্তা পাঠিয়েছেন তিনি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি