ব্যক্তিগত বার্তা বিক্রি করছে ফেসবুক!
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের বিরুদ্ধে এবার ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা, লিংক বিক্রির অভিযোগ উঠেছে। শুধু অভিযোগই নয়, এ নিয়ে ক্যালিফোর্নিয়ায় একটি মামলাও হয়েছে। ফেসবুকের ব্যবহারকারী ম্যাথিউ ক্যাম্পবেল ও মাইকেল হার্লি সম্প্রতি এ মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা, বিভিন্ন লিংক ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে।
এ কাজটি ফেসবুকের ইলেকট্রনিক কমিউনিকেশন আইন ভঙ্গ করে করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তবে এ মামলার বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানান, আমরা ব্যবহারকারীদের সব ধরনের তথ্য নিয়ম অনুসারে ব্যবহার করি। অর্থাৎ ব্যবহারকারীদের অনুমতি ছাড়া কোনো ধরনের তথ্য হাতবদল করে না ফেসবুক।
এ নিয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। মামলার বিস্তারিত জানার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সামাজিক যোগাযোগের বিশেষজ্ঞদের মতে, সত্যিকার অর্থেই যদি ফেসবুক ব্যবহারকারীদের এসব ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের দিয়ে থাকে, তা হলে সেটি খারাপ খবরই বটে।
এটি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য নিরাপত্তার জন্যও একধরনের হুমকি। যুক্তরাষ্ট্রেই যখন এ ধরনের বিষয় নিয়ে মামলা হয়েছে, তাই বিশেষজ্ঞদের আশঙ্কা, একই কাজ সারা বিশ্বের ব্যবহারকারীদের ক্ষেত্রেও হতে পারে। এর আগে ২০১১ সালে সম্মতি না নিয়ে ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জরিমানা দিতে বাধ্য হয়েছিল ফেসবুক। এবার তাই একই বিষয় নিয়ে মামলা হয়েছে।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!