Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে নারীরা এগিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: March 28, 2013 | 10:42 AM

কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নতি চাইলে নারীকে নীতিনির্ধারক পর্যায়ে স্থান দিতে হবে। কারণ, সার্বিক স্বার্থ বিবেচনায় নিয়ে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে নারীর সামর্থ্য পুরুষের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র ও কানাডার একদল গবেষক এমনটাই দাবি করছেন। তাঁদের গবেষণা নিবন্ধটি ইন্টারন্যাশনাল জার্নাল অব বিজনেস গভর্ন্যান্স অ্যান্ড এথিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। অন্তত ৬০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্যদের ওপর একটি সমীক্ষা চালিয়ে গবেষকেরা দেখেছেন, নারী পরিচালকেরা অন্যদের পরামর্শ বিবেচনায় নেন এবং সহযোগিতার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ফলে তা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ফল বয়ে আনে। বর্তমানে বিশ্বের করপোরেট প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে নারীর উপস্থিতি মাত্র ৯ শতাংশ। কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস বার্ট বলেন, নারী পরিচালকের সংখ্যা বেশি, এমন প্রতিষ্ঠানের সাফল্যের হার বেশি। গবেষণায় অংশগ্রহণকারী পুরুষ পরিচালকদের ৭৫ শতাংশ নিয়মনীতি ও গতানুগতিক ধারার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। আর নারী পরিচালকেরা সেগুলো তুলনামূলক কম বিবেচনায় নিয়ে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসায়িক সিদ্ধান্ত নেন। এ ক্ষেত্রে তাঁরা অংশীদারদের স্বার্থের বিষয়টিও মাথায় রাখেন। প্রাতিষ্ঠানিক সংকট উত্তরণে সম্ভাব্য সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রেও পুরুষ পরিচালকদের তুলনায় নারী পরিচালকেরা এগিয়ে রয়েছেন। গবেষণায় আরও বলা হয়, পরিচালনা পরিষদে নারীর বেশি অংশগ্রহণে প্রতিষ্ঠানের বিনিয়োগ করা পুঁজির বিপরীতে ৬৬ শতাংশ প্রাপ্তি ঘটে। পরিচালনা পরিষদে একজন নারীর উপস্থিতিতেই দেউলিয়া হওয়ার ঝুঁকি কমে ২০ শতাংশ। নারী পরিচালক নিয়োগের ফলে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের নীতিমালায় পরিবর্তনসহ কিছু নতুনত্বও আসে। তা ছাড়া নারী সদস্যের উপস্থিতির কারণে পরিচালনা পরিষদের পুরুষ সদস্যরা ভদ্রতা বজায় রাখতে বাধ্য হন। কোনো বিষয়ে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে নারী পরিচালকেরা তা আরও বেশি করে যাচাই করেন। গবেষকদের মতে, পরিচালনা পরিষদে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করলে সাংগঠনিক দক্ষতা বাড়বে, বিনিয়োগ করা পুঁজির সর্বোচ্চ প্রাপ্তি ঘটবে, কমে আসবে দেউলিয়া হওয়ার ঝুঁকি। সায়েন্সডেইলি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV