ব্যবহৃত আইফোন কথা শুনে ফেলছে কিনা বা আইফোন কি গুপ্তচরবৃত্তি করছে?
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্যবহৃত আইফোন কথা শুনে ফেলছে কিনা বা আইফোন কি গুপ্তচরবৃত্তি করছে? আইফোন ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা দিয়েছে সংবাদমাধ্যম কোয়ার্টাজ। আইফোনের সিরি সবচেয়ে পরিচিত ডিজিটাল ব্যক্তিগত সহকারী। এটি খুব সহজেই ব্যবহারকারীর নির্দেশনা শোনে। ফলে লক করা ডিভাইসেও সহেজেই বার্তা পাঠানো অথবা কল করা যায়। প্রত্যেক ব্যবহারকারীই ‘হে সিরি’বললেই সক্রিয় হয়ে ওঠে ফোন।
তবে আইফোন ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা দিয়েছে সংবাদমাধ্যম কোয়ার্টাজ। কারণ ব্যবহৃত আইফোন কথা শুনে ফেলছে কিনা বা আইফোন কি গুপ্তচরবৃত্তি করছে?
২০১৫ সালে বাজারে ছাড়া আইফোন ৬ এস-এর পর প্রত্যেক আইফোনে সিরি সরবরাহ করছে অ্যাপল। যখন থেকে এই প্রযুক্তি ব্যবহার করে নিজের কণ্ঠ প্রদানে অ্যালার্ম সেটিং এবং আবহাওয়া কেমন জানতে পারছে ঠিক তখন থেকে এটা খারাপ উদ্দেশেও ব্যবহৃত হতে পারে।
সংবাদমাধম্য কোয়ার্টাজ খুঁজে পেয়েছে, নিজের ডিভাইস ছাড়াও সিরিকে কিছু বলার মাধ্যমে ব্যবহারকারীরা লক আইফোনে বার্তা পাঠাতে বা কল করতে পারে।
উদাহরণস্বরুপ, নিজের মোবাইলের সর্বশেষ ডায়াল করা নম্বরেও সিরিকে কিছু বলে কল করতে পারে ব্যবহারকারী। আরও বলা হয়ে থাকে, পাশের কেউ ‘হে সিরি, মাকে বার্তা পাঠাও’ এটা বললেও এটি মেসেজ লিখতে শুরু করে।
এ ক্ষেত্রে কোয়ার্টজ উল্লেখ করেছে, আদেশ সফলভাবে কার্যকর হওয়ার জন্য ডিভাইসের মালিকের অনুরুপ কণ্ঠ থাকতে হবে ওই ব্যক্তির।
গত বছর এই সিরি থাকা অনুরুপ একটি লোপোল আবিষ্কার করেছে, যখন ডিভাইস লক করা থাকে তখনও সিরি আপনার লুকিয়ে রাখা নোটিফিকেশনগুলো পড়তে পারে। এর মানে যদি অন্য কেউ সিরিকে ব্যবহারকারীর মেসেজ পড়তে বলে, যদি তারা থার্ড-পার্টি অ্যাপ যেমন ফেসবুক, স্লাক অথবা সিগনালের মাধ্যমেও পাঠিয়ে থাকে তবে সে তা উচ্চস্বরে পড়তে থাকে।
এখন পর্যন্ত এটা অস্পষ্ট আইওএস ১২ তে থাকা বাগ সংশোধন করেছে কিনা অ্যাপল। এই বাগ আইওএস ১১ তেও আবিষ্কার করা হয়েছে।
কোয়ার্টজ জানিয়েছে, তবুও যদি মনে সন্দেহ থাকে তবে ‘সিরি’ যেন আপনার কথা না শুনতে পারে। সিরিকে বন্ধ করতে হলে সেটিংস অ্যাপে যান। সেখানে গিয়ে ‘সিরি অ্যান্ড সার্চ’ বাটনে চাপ দিন। তারপর লিসেন ফর ‘হেই সিরি’ অপশনটি বন্ধ করতে হবে। এতে সিরি আর আপনার কথা শুনবে না। তবে এও বলা হয়েছে যে, আপনি যদি আজেবাজে কোনো অ্যাপ ইনস্টল করেন তবে তা ক্ষতিকর হয়ে উঠতে পারে।
সিরি আছে যেসব অ্যাপল প্রোডাক্টে : আইফোন এক্স এবং এর আগের আইফোন ৬ এস এ ফিরে যাচ্ছে, আইপ্যাডের কিছু আগের ভার্সন এবং আইপ্যাড মিনিতে, পঞ্চম জেনারেশনের আইপ্যাড টাচ, অ্যাপল টিভিতে এবং কিছু অ্যাপল ঘড়িতে।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি