Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ব্যর্থ হতে পারে ওবামার অভিবাসন পরিকল্পনা

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: February 18, 2013 | 6:37 PM

ডেস্ক ওবামা প্রশাসনের উত্থাপিত অভিবাসী খসড়া প্রস্তাব তুমুল সমালোচনার মুখে পড়েছে। গত শনিবার হোয়াইট হাউস খসড়া পরিকল্পনা প্রকাশ করার পর গত রোববার এটির সমালোচনা করেন রাজনৈতিক নেতা ও বিশেল্গষকরা। রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাটরাও মনে করছেন ব্যর্থ হতে পারে ওবামার অভিবাসন পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্রের একটি খ্যাতনামা দৈনিক দাবি করেছে, ওবামার এই অভিবাসন বিল আগেই ফাঁস হয়ে গেছে। ওবামা নিজেই লাসভেগাসের একটি হাইস্কুলে বক্তব্যদানকালে এই খসড়া পরিকল্পনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা গণমাধ্যমের এই দাবি অস্বীকার করেন। খবর :নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল। খসড়া বিল প্রকাশ করার পর রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেন, ওবামার এই খসড়া প্রস্তাবে অভিবাসীদের স্থায়ী হতে দীর্ঘ সময় লাগবে। আগে হোয়াইট হাউস দ্বিপক্ষীয় পরিকল্পনার কথা জানালেও রিপাবলিকানরা এই খসড়ার অধিকাংশ ক্ষেত্রেই সম্মত নয়। ওবামা প্রশাসন খসড়া প্রণয়নের আগে রিপাবলিকানদের মতামত নেয়নি বলে অভিযোগ করেন ম্যাককেইন। রিপাবলিকানদের সঙ্গে সমঝোতায় প্রেসিডেন্ট ওবামা সরাসরি অনাগ্রহ প্রকাশ করেছেন_ এমনটি জানতে পেরেছেন তারা। তিনি বলেন, এক্ষেত্রে রিপাবলিকানরা আপসহীন আচরণ করতে পারে।  তিনি আরও উল্লেখ করেন, প্রত্যেক অভিবাসীর নাগরিকত্ব পেতে ৮ বছর অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে এক কোটি ১০ লাখ অভিবাসীর জন্য দীর্ঘ সময় প্রয়োজন। ওবামা প্রশাসনের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা পরবর্তী সরকারকে ঝুঁকির মুখে ফেলবে বলেও মনে করেন তিনি। রিপাবলিকান সিনেটররা অবিলম্বে খসড়ায় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। অনেকে এটিকে ব্যর্থ পরিকল্পনা বলেও দাবি করেছেন। বিশ্লেষকরা জানান, অভিবাসী থেকে স্থায়ী নাগরিক হতে ৮ বছর অপেক্ষা আদতে কার্যকর পরিকল্পনা কি-না তা নিয়ে তারা সন্দিহান। ওবামার খসড়া পরিকল্পনার উল্লেখ করে তারা জানান, নতুন আইন অনুযায়ী এক কোটি ১০ লাখ অভিবাসীর কেউই স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করতে পারবে না। শুধু তাই নয় গ্রিন কার্ড পাওয়াও এখন সম্ভব নয়। অবৈধ অভিবাসীদের এ জন্য আইন পাসের পর ৮ বা ৪ বছর অপেক্ষা করতে হবে। যেটি আদতে সম্ভব নয়। এদিকে রিপাবলিকানদের তীব্র আপত্তির মুখেও ওবামা প্রশাসন এই খসড়া প্রস্তাবের কপি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঠিয়েছে_ এমন দাবিও উঠেছে বিরোধীদের পক্ষ থেকে। বিরোধীরা জানান, খসড়াকে আইনে পরিণত করতে কার্যকর পদক্ষেপ নিতে হোয়াইট হাউস কার্যক্রম শুরু করেছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মতামত নিয়েই এটিকে আইনে পরিণত করা হবে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটরদের একটি সংঘবদ্ধ দল এ বসন্তেই অভিবাসী আইন নিয়ে একটি চুক্তিতে পেঁৗছার দাবি তুললেও  এ নিয়ে ওবামা নিরপেক্ষ একটি অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তা। তিনি বলেন, প্রয়োজনীয় সময় নিয়েই আইন প্রণয়ন হবে। তিনি বলেন, এখন পর্যন্ত ক্যাপিটল হিল বা কংগ্রেসে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। যথাযথ বিশ্লেষণের পরই এটিকে আইন হিসেবে পাসের জন্য উত্থাপন করা হবে।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV