Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ব্যায়াম করুন, আয় বাড়ান

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: January 17, 2012 | 9:10 AM

বলিউডের সালমান খান আর হলিউডের আরনল্ড শোয়ার্জনেগার মাসলম্যান শরীরের কথা আমরা জানি। এ ছাড়া হলিউডের সিলভেস্টার স্ট্যালন, ভ্যান ডেমসহ শোবিজ জগতের অনেকেরই শারীরিক গঠনের কারণ নিয়মিত ব্যায়াম। তাঁরা শরীর ঠিক রাখেন মূলত পর্দায় নিজেদের উপস্থাপনের জন্যই।
কিন্তু সম্প্রতি এক জরিপের খবর শুনলে আপনিও ব্যায়ামের ব্যাপারে উত্সাহী হবেন। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ব্যায়াম করলে আপনার আয় বা বেতন বাড়বে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির চালানো এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
জরিপে দাবি করা হয়েছে, সপ্তাহে অন্তত তিন দিন জগিং, সাঁতার বা জিমে ভারোত্তলন-জাতীয় ব্যায়াম করলে আয় বাড়বে ৯ শতাংশ। কারণ হিসেবে বলা হয়েছে, হালকা ব্যায়াম করলে মানুষ কর্মচঞ্চল থাকে। আর এতেই কাজ করার স্পৃহা বাড়ে। ফলাফল মাস শেষে বাড়বে আপনার আয়।
ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি আমেরিকার ১২ হাজার নাগরিকের দুই সেট প্রশ্ন দিয়েছিল। তারা সেখানে ব্যায়ামের সঙ্গে বেতন বাড়া-সম্পর্কিত প্রশ্নজুড়ে দিয়েছিলেন। গবেষকেরা দেখেছেন, ব্যায়াম করলে মানসিক স্বাস্থ্যর উন্নতি ও শারীরিক শক্তি বৃদ্ধি পায় আর এতেই বাড়ে আয়। যাঁরা ব্যায়াম করেন না, তাঁদের চেয়ে যাঁরা সপ্তাহে তিনবার ব্যায়াম করেন, তাঁদের ৬ থেকে ৯ শতাংশ বেতন বাড়ে। আর যাঁরা মাসে অন্তত এক থেকে তিনবার ব্যায়াম করেন, তাঁদের বেতন বাড়ে ৫ শতাংশ।
এর আগের গবেষণায় দেখা গেছে, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতেই করা হয় ব্যায়াম। কিন্তু এই গবেষণায় প্রথম দেখা গেল যে ব্যায়াম করলে বাড়বে আয়।প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV