ব্রঙ্কসে বাংলাবাজার মসজিদে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিনের মা’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে গত ১১ নভেম্বর শুক্রবার বাদ জুমা বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার বাংলাদেশী ব্যবসায়ী এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের মা মরহুমা কাছাই বিবির মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন।

বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে আলহাজ গিয়াস উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্যে তার মা মরহুমা কাছাই বিবির আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
দোয়া-মোনাজাতে মরহুমা কাছাই বিবির আত্মার মাগফেরাতসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, আলহাজ গিয়াস উদ্দিনের মা মরহুমা কাছাই বিবি ২০১১ সালের ১১ নভেম্বর সিলেটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ