ব্রঙ্কস এর স্টারলিং এ চালু হলো ডিজাইনারর্স বুটিক শপ এন্ড বিউটি সেলুন ’রংধনু’
ব্রঙ্কস এ বাংলাবাজার বলে খ্যাত স্টারলিং এ চালু হয়েছে এক্সক্লুসিভ ডিজাইনার্স বুটিক শপ এন্ড বিউটি সেলুন রংধনু। রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরেই উৎসুক মানুষের ভীড় জমে যায় রংধনুতে। বৈচিত্রময় কালেকশন নেড়ে চেড়ে দেখেন ক্রেতারা। প্রথম দিনে বেচাবিক্রি ভালোই জমে ওঠে। দারুন সব পোশাকের সমাহার থেকে যে যার মতো বেছে নেন পছন্দের পোশাক। তবে ব্যতিক্রমী ডিজাইনের পাশমিনা শাল বিক্রি হয়েছে সবচেয়ে বেশী।
রংধনুতে রয়েছে নানা ধরনের থ্রিপিছ, লেহেঙ্গা, শাড়ি, পাঞ্জাবী, শিশুদের পোশাক, এবং বিভিন্ন ধরনের গোল্ড ও সিলভার প্লেটেড গয়না। আর্টশিল্ক, বংকাই, গাদোয়ান, জামদানি, মসলিন, তোষর, চুনরি সিল্ক, নিকিতা, কাঞ্চি বরণ, সাউথ কাতান, কোটা, জরি কোটার বিভিন্ন ডিজাইনের শাড়ি পাওয়া যাচ্ছে ৬৫ থেকে ৩৫০ ডলারে। আর ৪৫ থেকে ৪০০ ডলারের মধ্যে রয়েছে লেহেঙ্গা, ফ্লোর টাচ, গারোরা, ইন্ডিয়ান ও পাকিস্থানি স্ট্রাডিশনাল এসোর্টেড সালোয়ার কামিজসহ বাচ্চাদের পোশাক। রয়েছে ছেলেদের পাঞ্জাবী এবং নানা ডিজাইনের পার্স। আর বিউটি সেলুন সেকশনে রয়েছে ছেলেদের এবং মেয়েদের চুুল ও ত্বকের জন্য বিশেষ সেবা। রংধুর স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে বলে জানান এর কর্নধার আইনজীবি নাসরিন কে আহমেদ। তিনি বলেন, এটি ডিজাইনার্স বুটিক হাউস। আমাদের অধিকাংশ পোশাকের একটির বেশী কপি নেই। আমরা ইন্ডিয়া এবং পাকিস্থানের হাইক্লাশ ফ্যাশন হাউজ ও ডিজাইনারের পোশাক সংগ্রহ করার চেষ্টা করেছি। আরও এক্সক্লুসিভ ডিজাইন কালেকশনের জন্য আমাদের এজেন্ট এবং ম্যানেজাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এ এলাকায় এখন বহু সংখ্যক বাংলাদেশী বসবাস করেন। ঈদ, পহেলা বৈশাখসহ সব ফ্যাস্টিভ্যাল গুলোতে ড্রেস কিনতে তারা জ্যাকসন হাইটস বা জ্যামাইকায় চলে চান। এতে তাদের সময় এবং অতিরিক্তি টাকা খরচ করতে হয়। নাসরিন আহমেদ জানান, শুধু পোশাক বেচে লাভ করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমরা চাই মানুষকে সত্যিকারের পণ্য সেবা পৌচ্ছে দিতে।
এছাড়া এই এলাকায় বেশ কিছু সেলুন থাকলেও বাংলাদেশী পুরুষ মহিলাদের জন্য কোয়ালিটি বিউটি সেলুন নেই বললেই চলে। রংধনু ক্রেতাদের সেই চাহিদাকে হাতের নাগালে এনে দিয়েছে। আমরা এখন সবার কাছে এই বার্তাটাই পৌচ্ছে দিতে চাই যে, ভালো মানের পোশাক এবং বিউটি সেলুন সেবা পেতে হলে আপনি সানন্দে চলে আসতে পারেন রংধনুতে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes