Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ব্রাম্মনবাড়িয়া জেলা সমিতি ইউএসএ’র মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: January 1, 2020 | 8:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রাম্মনবাড়িয়া জেলা সমিতি ইউএসএ ইন্ক বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে। গত ২৫ ডিসেম্বর বুধবার এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জ্যামাইকার হালাল ডাইনারে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক প্রফেসর নোয়াব মিয়া এবং শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শাহ্ মোয়াজ্জেম। তেলাওয়াতের পর ৭১ সালে মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।’

সভায় স্বাধীনতা যুদ্ধ এবং বিজয়ের গৌবরময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একেএম ওয়াহিদুজ্জামান, হাজী আবু শুসা খান, মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বাছির, আয়ূব চৌধুরী হারুন, মোতাহার হোসেন, মো: রহিজ উদ্দিন, দবির হোসেন শামীম, আমানুল হক সেন্টু, ফখরুল ইসলাম মজনু, শাহিনুর রহমান সানি, আনোয়ার হোসেন তালুকদার স্বপন, শাহ মোয়াল্লেম হোসাইন ও মো: আনার খান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, মো: আলমগীর সরকার, এসএম বাহাদুর, মির্জা মো: দস্তগীর, মো: সফিকুল ইসলাম, মো: তুহিন মিয়া, মো: নাছিম হাসান, মো: আলী আজগর (বশির), একেএম এমরানুল হক ও আব্দুস সালাম প্রমুখ।

আহবায়ক প্রফেসর নোয়াব মিয়া তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের দিন। এ দিনে প্রভাতী সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেছিল বাংলার রক্তস্নাত শিশির ভেজা মাটি, অবসান হয়েছিল পাকিন্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। নয় মাসের জঠর-যন্ত্রণা শেষে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রায় ৯২ হাজার পাকিস্তানি বাহিনী ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয়েছিল এই মাহেন্দ্রক্ষণ। তিনি এ মহান অর্জনকে নতুন প্রজন্মের নিকট তুলে ধরার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV