ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ ইন্ক এর নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং মহান বিজয় দিবসের সমাবেশ উৎসবমুখর পরিবেশে গত ২৯ ডিসেম্বর রবিবার জ্যামাইকার তাজমহল পার্টি হলে সম্পন্ন হয়েছে।
তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এম এ হাকিম খান এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন অভিষিক্ত সভাপতি এইচ এম ইকবাল। মঞ্চে ছিলেন অনুষ্ঠানের আহবায়ক সেলিম রেজা পাঠান ও প্রধান সমন্বয়কারী সিরাজ উদ্দীন মোর্শেদ। উভয় পর্বের সঞ্চালনা করেন অনুষ্ঠানের জন্যে গঠিত কমিটির সদস্য সচিব দেওয়ান আশরাফুল আলম। সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্টন ইউনিভার্সিটির অধ্যাপক মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আবু হাসনাত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাবেক এমপি এবং ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুর রহমান, বাংলাদেশ ইকোনোমিকস কাউন্সিলের মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুল হক, বাংলাদেশ থেকে আগত ব্রাহ্মনবাড়িয়ার কৃতি সন্তান সাবেক ব্যাংকার শামছুল আজম (আল-আমিন), বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন ছিদ্দিকী এবং কুইন্স-১২ কমিউনিটি বোর্ডের মেম্বার মোহাম্মদ আলী। এ
সময় মঞ্চে আরও ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা হাসেম মাহমুদ খান, উপপ্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শফিউদ্দিন কামাল, নির্বাচন কমিশনার এস এম আঃ রউফ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল হক, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, সাবেক ভিপি নাছির উদ্দীন সরকার, রেজাউল রাব্বানী স্বপন, সাঈদ এ ইসলাম, বাহার উদ্দীন খান, সিনিয়র সহ-সভাপতি রানা মোঃ আয়াজ, কসবা সোসাইটির সভাপতি মোস্তফা কামাল ইমাম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক হাফেয মাহমুদ। তারপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা হাসেম মাহমুদ খান। অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ এবং তার সহধর্মিণী বাংলাদেশ বেতার এবং টেলিভিশন এর খ্যাতিমান শিল্পী মেহেরুন আহমেদ। এনআরবি নিউজ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity