ব্রাহ্মণবাড়িয়া – ২ আসনের বিএনপি জোটের প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিবের সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা : ‘মিডিয়ার মাধ্যমে একজন মহিলার নাম বার বার প্রচারিত হচ্ছে, বাস্তবে ফিল্ডে তার কোন অবস্থান নেই’
ইউএসএনিউজঅনলাইন.কম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া – ২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার নাম উল্লেখ না করে বলেছেন, মিডিয়ার মাধ্যমে একজন মহিলার নাম বার বার প্রচারিত হচ্ছে। এটা শুধু মিডিয়ার মাধ্যমেই প্রচার হচ্ছে বাস্তবে ফিল্ডে তার কোন অবস্থান নেই। তার কারণ হল তিনি নিজের দল থেকে বহিস্কৃত। বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোর কেউ তার সাথে নেই এবং তাকে সবাই প্রত্যাখান করেছেন। ছিটে-ফোটা হয়তো কয়েকজন থাকতে পারে যাদেরকে নিয়ে তিনি ঘোরা-ফেরা করছেন। বা বেশিরভাগই আওয়ামীলীগের হয়তো কিছু লোকজন থাকতে পারে।
নিউইয়র্কে গত ২৬ জানুয়ারি সোমবার রাতে প্রবাসী বাংলাদেশী-আমেরিকান সোসাইটি’র ব্যানারে তাঁর সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী বক্তব্য রাখেন তিনি।
ব্রঙ্কসের নিরব পার্টি সেন্টারে কমিউনিটি লিডার ইকবাল আহমেদ মাহবুবের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট জিয়াউল আহমেদ জামিলের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর সাবেক নির্বাচন কমিশনার জাফর তালুকদার, নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, মাওলানা রফিক আহমদ, মাওলানা আজির উদ্দিন, মাওলানা জামিল রশিদ, বিএনপি নেতা লিয়াকত আলী, মানিক আহমেদ, সুলতান মাহমুদ সিদ্দিকী, তোহেল আহমেদ, কবির আহমেদ ফারুক, বেগ হুসাইন ইসলাম মিটু, মামুনুল আলম, আশফাক চৌধুরী, নাছের চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আহমেদ জারির মাহবুব। বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা এ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভার্সুয়ালী বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া – ২ আসনের এমপি পদপ্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ব্রাহ্মণবাড়িয়া – ২ আসনে দেশের প্রাচীনতম দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি মনোনীত প্রার্থী। আলেম-ওলামা অধ্যূষিত এ আসনটি সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র ঘাটি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেখানে মাত্র ৬টি আসনে পাশ করেছিল এর মধ্যে ১টা আমার আসন ব্রাহ্মণবাড়িয়া – ২। তিনি বলেন, আমার অবস্থান সর্বদিক থেকে অগ্রগামী এবং সর্বদিক থেকে আমার অবস্থান খুবই ভালো। তিনি আরো বলেন, ওখানে আমার প্রতিদ্বন্দ্বি যারা রয়েছেন সেখানে বড় ধরনের তেমন কোন প্রতিদ্বন্দ্বি আমি হিসাব-নিকাশ করে দেখছি না। বাকী মিডিয়ার মাধ্যমে একজন মহিলার নাম বার বার প্রচারিত হচ্ছে। এটা শুধু মিডিয়ার মাধ্যমেই প্রচার হচ্ছে বাস্তবে ফিল্ডে তার কোন অবস্থান নেই।
সভাপতির বক্তব্যে ইকবাল আহমেদ মাহবুব যুক্তরাষ্ট্রে আল্লামা জুনায়েদ আল হাবিবের ইসলামী কর্মকান্ডে তার অবদানের কথা তুলে ধরেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখার জন্য আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া – ২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনে প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের সহ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সঙ্গে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion