Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির-ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: November 1, 2016 | 12:07 PM

নিউইয়র্ক : ফেইসবুকে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগ তুলে গত ৩০শে অক্টোবর রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের মন্দির ও ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ফাহিম রেজা নুর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কারণে অকারণে উগ্র মৌলবাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর ধারাবাহিকবাভে দফায় দফায় যে হামলা চালাচ্ছে, তা আমাদেরকে ৭১-এর পাকিস্তানী হানাদার বাহিনীর হামলার কথা স্মরন করিয়ে দেয়। ২০১২ সালে কক্সবাজারের রামুতে ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে জেভাবে বৌদ্ধ বসতিতে হামলা হয়েছিল, একই রকম হামলা গত রবিবারে হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এই হামলায় অনেক মন্দির ভাংচুর করা হয় এবং সংখ্যালঘুদের শতাদিক ঘরবাড়িতে তাণ্ডব চালিয়ে লুটপাট করা হয়। স্বাধীনতার পর থেকে এভাবে সংখ্যালঘুরা বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হলেও, আজঅবধি তার কোনটির বিচার হয়নি বিধায় এহেন ন্যাক্করজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

আমরা এই সাম্প্রদায়িক হামলার সাথে যারা জড়িত, তারা যে রাজনৈতিক দলেরই হোকনা কেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবী জানাচ্ছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV