Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় মৌলবাদিদের হামলার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: November 2, 2016 | 12:22 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : সন্ত্রাস নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করলেও ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তায় সে ধরনের পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। এ অভিযোগ করা হয় ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর মৌলবাদীদের আক্রমণের প্রতিবাদে ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সর্বস্তরের মানুষের এক প্রতিবাদ সমাবেশ থেকে।
সমাবেশ থেকে বলা হয়, ঐ হামলায় ৩শ বাড়িঘরে আগুন দেয়ার পাশাপাশি ১৫টি মন্দির ও অসংখ্য মূর্তি ভাঙা হয়। এখনও ঐ এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীন সমাজকর্মী সৈয়দ মোহাম্মদুল্লাহ।
আয়োজকদের অন্যতম শিতাংশু গুহ বলেন, ‘আর কত অত্যাচার হলে সরকারের হুঁশ হবে?’ তিনি প্রশ্ন তুলেন, ‘সন্ত্রাস দমনে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছেন, যা প্রশংসনীয়। কিন্তু সংখ্যালঘু নির্যাতন বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে না কেন?’
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর বলেন, ‘ধর্ম-নির্বিশেষে সবাই মিলে আমাদের মৌলবাদ ঠেকাতে হবে। মৌলবাদের বিরুদ্ধে গণঐক্য রচনা করতে হবে।’
নির্মূল কমিটির সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
কম্যুনিটি এ্যাক্টিভিস্ট গোপাল স্যানাল বলেন, ‘আর কত ঘটনা ঘটলে সরকারের টনক নড়বে?’
যুক্তরাষ্ট্র উদীচীর সহ-সভাপতি সুব্রত বিশ্বাস বলেন, ‘স্থানীয় প্রশাসন কেন মৌলবাদীদের মিছিল করার অনুমতি দিলো এবং উত্তেজনা বাড়ার পরও কোন ব্যবস্থা নিলোনা?’
সভাপতির বক্তব্যে সৈয়দ মুহম্মদউল্লাহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মৌলবাদিরা আবারো চেষ্টা করছে সামাজিক সম্প্রীতি বিনষ্টের। তার সরকারের সকল স্তরে সজাগ থাকতে হবে।’
নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন নবেন্দু দত্ত, খোরশেদুল ইসলাম, টমাস দুলু রায়, আব্দুর রহিম বাদশা, বেলাল বেগ, রবীন্দ্র সরকার, অবিনাশ আচার্য্য, লুৎফুন্নাহার লতা প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV